Sunday, February 8, 2026
Sunday, February 8, 2026
Home বিনোদন হলিউডে ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত, সঙ্গে জেনিফার লোপেজ

হলিউডে ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত, সঙ্গে জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক : ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অনবদ্য অভিনয় করে একদিকে পেয়েছেন অগণিত দর্শকের প্রশংসা ও ভালোবাসা। একই সঙ্গে সেরা অভিনেতা হিসেবে বিক্রান্ত ম্যাসির ঝুলিতে উঠেছে জাতীয় পুরস্কার। এরপরও কয়েক মাস আগে হঠাৎ করেই অভিনয় ছাড়ার ঘোষণা দেন এই বলিউড তারকা।

কী কারণ, কেন হঠাৎ তার এমন সিদ্ধান্ত–সেসব প্রশ্নের খোলাখুলি কোনো জবাব দেননি বিক্রান্ত। শুধু বলেছিলেন, হাতের কাজগুলো শেষ করে অভিনয়ে বিরতি টানবেন। হাতে রাখা সেই কাজের তালিকায় যে হলিউড সিনেমাও আছে, সেই খবরটি অনেকদিন গোপনই ছিল।

তাই যখন জানা গেল, হলিউডে পা রাখছেন বিক্রান্ত ম্যাসি এবং ‘হোয়াইট’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন–তখন সিনেমাপ্রেমীদের অনেকে চমকে গেছেন। আরও একবার চমকে দেওয়ার মতো খবর এলো ‘হোয়াইট’-এর নির্মাতাদের পক্ষ থেকে।

জানা গেল, এই সিনেমায় বিক্রান্ত ম্যাসির সহশিল্পী হিসেবে পর্দায় দেখা যাবে হলিউডের সুপারস্টার অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজকে। এই সময় অনলাইনসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ‘হোয়াইট’-এ বিক্রান্ত ম্যাসির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন জেনিফার লোপেজ।

থ্রিলার ঘরানার সিনেমায় একটি গানও গাইবেন তিনি। যেটি একই সঙ্গে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় রেকর্ড করা হবে। সিনেমার পরিচালনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ। এরই মধ্যে সিনেমার সিংহভাগ অংশের শুটিং শেষ। ইংরেজি এবং স্প্যানিশ ভাষা ছাড়াও আরও ২১টি ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

সূত্র: ফিল্মফেয়ার

RELATED ARTICLES

কর ফাঁকির মামলায় জড়ালেন থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক : দক্ষিণের সুপারস্টার এবং ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ‘জননয়গণ’ সিনেমার ওপর স্থগিতাদেশ জারির রেশ...

এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পাচ্ছেন একুশে পদক

বিনোদন ডেস্ক : কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ এবার দশজন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক...

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে কারিনা কাপুর খানকে নিয়ে আলোচনার শেষ নেই। কাপুর খানদানের কন্যা আর নবাব পরিবারের ঘরণি এই দুই পরিচয় কি তাকে অন্যদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব বাহিনীর সদস্যরা। একই সঙ্গে...

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও

অনলাইন ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোটও হবে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু...

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের...

Recent Comments