Wednesday, March 11, 2026
Wednesday, March 11, 2026
Home ইন্টারন্যাশনাল হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪

হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪

অনলাইন ডেস্ক : হংকংয়ের তাই পো এলাকায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ২৭৯ জন মানুষ।

গতকাল বুধবার ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটে।

হংকং কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানায়, এই আগুনে মোট ৪৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন ঘটনাস্থলেই মারা যান এবং চারজন হাসপাতালে মারা যান। এছাড়া, উদ্ধার হওয়া আরও ৪৫ জন সংকটজনক অবস্থায় আছেন।

আগুনের মাত্রা এত ভয়াবহ যে কমপ্লেক্সটিতে ১৫ ঘণ্টার বেশি সমং ধরে আগুন জ্বলছে।

এ আগুনের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির কর্মকর্তা। এর মধ্যে দুজন কোম্পানিটির পরিচালক। অন্যজন পরামর্শক।

সেখানকার পুলিশ বলছে, ভবটিতে আগুন লাগার পর ‘অস্বাভাবিকভাবে’ এটি ছড়িয়ে পড়ে। এতে করে অনেকে বের হয়ে আসতে পারেননি। আর ভবনের ভেতর পলিস্টাইরিনসহ অন্যান্য দাহ্য পদার্থ পাওয়া গেছে। যা আগুন জ্বালাতে আরও সহায়তা করেছে। এছাড়া কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল, ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ডেরেক আর্মস্ট্রং চ্যান জানান, রাতের অন্ধকার তাদের উদ্ধার অভিযানে বাধা হয়ে দাঁড়িয়েছে। দমকলকর্মীরা এখনও দুটি ভবনে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে মোট আটটি ভবন রয়েছে। ভবনগুলোয় মোট অ্যাপার্টমেন্টের সংখ্যা ২ হাজার। এসব অ্যাপার্টমেন্টে ৪ হাজার ৬০০ জনের বেশি বাসিন্দা বাস করেন। আগুন লাগা ভবনের ভেতরে কতজন আটকা পড়েছেন, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন বলে নিশ্চিত করেছে তারা।

সূত্র : বিবিসি, সিএনএন

RELATED ARTICLES

ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের কঠোর সমালোচনায় মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুধবার। এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের আওতা বহির্ভূত ক্রমবর্ধমান ও...

হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ বের হতে দেব না: ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি...

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের কঠোর সমালোচনায় মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুধবার। এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের আওতা বহির্ভূত ক্রমবর্ধমান ও...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। এর মাঝেই ফুটবলের বৈশ্বিক...

দ্বিগুণ দামে আরও ৩ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে স্পট মার্কেট থেকে দ্বিগুণ দামে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।...

হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ বের হতে দেব না: ইরান

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালী দিয়ে ‘এক লিটার তেলও’ পার হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি...

Recent Comments