Thursday, June 18, 2026
Thursday, June 18, 2026
Home ইন্টারন্যাশনাল স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের-ইসরায়েলি অভিযানে সাহায্য না করায় এবং হরমুজ প্রণালি খোলার জন্য নৌবাহিনী না পাঠানোয় স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘ইতালি আমাদের কোনো সাহায্য করেনি এবং স্পেনের আচরণ ভয়াবহ, একেবারে ভয়াবহ।’’

এই দেশগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পদক্ষেপ বিবেচনায় আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, সম্ভবত। আমি সম্ভবত তাই করব। কেন করব না!’

জার্মানিতে মার্কিন সেনার সংখ্যা ‘হ্রাসের সম্ভাব্যতা ওয়াশিংটন খতিয়ে দেখছে ও পর্যালোচনা করছে’ বলার একদিন পর এই মন্তব্য করলেন ট্রাম্প।

মূলত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু পর বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিরাপদে সচল রাখতে মিত্র দেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডাকে খুব একটা সাড়া মেলেনি। একের পর এক দেশ তার এই আহ্বান প্রত্যখ্যান করছে।

এরপর থেকেই ন্যাটো মিত্রদের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। এমনকি ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা বিবেচনা করছেন বলেও হুমকিও দিয়ে রেখেছেন।

এদিকে গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টর্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধে মার্কিন অভিযানকে সমর্থন করতে ব্যর্থ হওয়া ন্যাটো মিত্রদের শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন বিকল্প প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগন। এর মধ্যে স্পেনকে জোট থেকে সাময়িক বরখাস্ত এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর যুক্তরাজ্যের দাবির বিষয়ে বিষয়ে মার্কিন অবস্থান পুনর্বিবেচনার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ই-মেইলে এই পরিকল্পনার উল্লেখ রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ইমেইলটির বর্ণনা দিতে ওই কর্মকর্তা জানান, ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার, ঘাঁটি এবং ওভারফ্লাইট অধিকার (এবিও) দিতে মিত্র দেশগুলোর অনীহা বা অস্বীকৃতির প্রেক্ষিতে হতাশা প্রকাশ করে লেখা একটি নোটে নীতিগত বিকল্পগুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, ই-মেইলে স্পষ্টভাবে বলা হয়েছে, এবিও হলো ন্যাটোর সদস্য হওয়ার ‘ন্যূনতম ভিত্তি’।

ওই কর্মকর্তা জানান, ইমেইলের একটি প্রস্তাবে ‘অসহযোগী’ দেশগুলোকে ন্যাটোর গুরুত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে প্রায় ৩৬ হাজার ৪০০ জন, ইতালিতে ১২ হাজার ৬৬২ জন এবং স্পেনে তিন হাজার ৮১৪ জন মার্কিন সৈন্য মোতায়েন ছিল।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

ওবামার বিরুদ্ধে ইরানকে ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ ট্রাম্পের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ইরান পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) সম্পাদনের সময় তেহরানকে ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ তুলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড...

আমেরিকায় হাসপাতালে বন্দুক হামলা, সন্দেহভাজন হামলাকারী আটক

  অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন হাসপাতালে গুলির ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১৬ জুন)...

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’

অনলাইন ডেস্ক : পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সীমান্তে হত্যা মানবাধিকার লঙ্ঘন, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে

অনলাইন ডেস্ক : সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন...

ওবামার বিরুদ্ধে ইরানকে ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ ট্রাম্পের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ইরান পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) সম্পাদনের সময় তেহরানকে ‘ঘুষ’ দেওয়ার অভিযোগ তুলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড...

আমেরিকায় হাসপাতালে বন্দুক হামলা, সন্দেহভাজন হামলাকারী আটক

  অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন হাসপাতালে গুলির ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১৬ জুন)...

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ২০২২ কাতারে ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় ফাইনাল জিতে তৃতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এবার তাদের লক্ষ্য চতুর্থ শিরোপা। সেই...

Recent Comments