Sunday, May 31, 2026
Sunday, May 31, 2026
Home ইন্টারন্যাশনাল সৌদিতে ১৭ হাজার ৮৮০ অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে ১৭ হাজার ৮৮০ অভিবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহে ১৭ হাজার ৮৮০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে বসবাস ও অনৈতিক কাজের বিরুদ্ধে চলমান অভিযানে এক সপ্তাহে ১৭ হাজার ৮৮০ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার (২০ ডিসেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।

ডিসেম্বর ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ১৯০ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৮০১ জন সীমান্ত আইন ভঙ্গকারী এবং ২ হাজার ৮৮৯ জন শ্রম আইন লঙ্ঘনকারী বলে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ৬৬১ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ২০ হাজারের বেশি ব্যক্তিকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৮০ জনের প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

অভিযানের সময় এক হাজার ৫০৯ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। আটক ব্যক্তিদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়ার এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা কাজের সুযোগ দেয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের সহায়তায় জড়িতদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

RELATED ARTICLES

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

ট্রাম্পের শর্ত পূরণ না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। শুক্রবার (২৯ মে) মার্কিন প্রশাসন জানিয়েছে,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

ফারহান-রণবীরের বিরোধ মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন থ্রি’ থেকে অভিনেতা রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো এবং এর জের ধরে প্রযোজনা সংস্থার ৪৫ কোটি...

ট্রাম্পের শর্ত পূরণ না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। শুক্রবার (২৯ মে) মার্কিন প্রশাসন জানিয়েছে,...

Recent Comments