Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home বিনোদন সালমান শাহ হত্যা পুনঃতদন্তের নির্দেশ আদালতের, সালমানের মায়ের রিভিশন মঞ্জুর

সালমান শাহ হত্যা পুনঃতদন্তের নির্দেশ আদালতের, সালমানের মায়ের রিভিশন মঞ্জুর

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে হত্যা মামলা চলবে বলে জানিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দিয়েছেন।

জানা গেছে, সালমান শাহর মৃত্যুর পর তার বুকের বাম পাশো কালো দাগ ছিল। এমনকি মল ও বীর্যও বের হয়েছিল। তার ঘরে সিরিঞ্জ, স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়। তখন আত্মহত্যার প্ররোচনার মামলা হয়নি। পোস্ট মর্টেমে উল্লেখ ছিল আত্মহত্যা। আর সিবিআইয়ের তদন্তে গড়মিল ছিল।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে মৃত্যু হয় সালমান শাহর। তখন তার মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমান শাহর পরিবার দাবি করেন, এটি কোনোভাবেই আত্মহত্যা নয়; বরং সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড।

প্রসঙ্গত, সালমান শাহ গুটি কয়েক বছরের ক্যারিয়ারে অভিনয়গুণে জায়গা করে নেন দর্শকহৃদয়ে। তবে এখনো তার সেই অভিনয় দক্ষতার প্রভাব বেশ বিস্তৃত। আর মৃত্যুর এতবছর পরও তার তারকাখ্যাতি যেন আকাশসমান।

সালমান শাহকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় কাজ করেছেন সালমান শাহ। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অনেক বিজ্ঞাপনও করেছেন।

এ তারকার সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি ১৩টি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূর।

RELATED ARTICLES

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা

বিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত। তবে সিনেমা সক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন টিভি শোতে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের...

Recent Comments