Wednesday, March 11, 2026
Wednesday, March 11, 2026
Home বাংলাদেশ সরকার একটা সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব

সরকার একটা সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকার একটা সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। সেদিন কোনো বিশৃঙ্খলা দেখিনি। মনোনয়ন যে কম পড়েছে তাও নয়।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আশা করছি অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে। গণভোট নিয়ে ভোটারদের উৎসাহ জাগবে। সে অনুযায়ী যা যা দরকার করা হচ্ছে।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের ভোটাররা যথেষ্ট সচেতন। গণভোটের বিষয় সরকার প্রচারণা চালাচ্ছে। ভোটের গাড়ি সারা দেশে ঘুরছে।

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স নিয়ে তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল ২৫ শতাংশ। কাস্টমস ডিউটি এখন দিতে হবে ১০ শতাংশ। যারা মোবাইল ফোন এখানে (দেশে) ম্যানুফ্যাকচার করেন তাদের জন্য কাস্টমস যেটা আগে ১০ শতাংশ ছিল সেটা ৫ শতাংশ করা হচ্ছে। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে। বাংলাদেশের মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে আরও অনেকে ইন্টারেস্টেড হবেন।

প্রেস সচিব বলেন, বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ইউজ মোবাইল ফোন আনা হয়। এনে কিছুটা রিপাবলিশ করে এটা বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হন। সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হন। আশা করা হচ্ছে, বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে।

তামাক ব্যবহার কমানো প্রসঙ্গে তিনি বলেন, তামাকের কারণে প্রতি বছর ১ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়। তামাকের ব্যবহার কমাতে সরকার তামাক দ্রব্য আইন তৈরি করেছে। এই আইনের মাধ্যমে উন্মুক্ত জায়গায় তামাক সেবনের হার কমে আসবে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, বেগম জিয়ার জানাজায় সার্কের পাঁচ দেশের মন্ত্রী পর্যায়ের নেতারা এসেছিলেন। এদের মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

RELATED ARTICLES

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল...

ভারতে যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল

অনলাইন ডেস্ক : অবশেষে গ্রেপ্তার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ। এ সময় তার সহযোগী...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো’র বার্ষিক ইফতার : কুরআনের হাফিজদের সম্মাননা ও দোয়া মাহফিল সম্পন্ন

হেলাল সরকার : ৮ মার্চ’২৬ রবিবার টরন্টোর বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো কর্তৃক আয়োজিত বার্ষিক ইফতার’২৬, কুরআনের হাফিজদের...

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে এখন বিকল্প উৎস হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য...

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, চরম পরিণতির হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে ইরান ইতিমধ্যে মাইন বসানো শুরু করেছে বলে তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এর...

Recent Comments