Tuesday, June 23, 2026
Tuesday, June 23, 2026
Home বিনোদন সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। সময়ের সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় উঠে আসেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব।

এবার একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। শেয়ার করা ছবিতে দেখা যায়, গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। পোশাকজুড়ে ছিল সোনালি নকশার সূক্ষ্ম কারুকাজ, যা তার সৌন্দর্যকে আরও রাজকীয় করে তুলেছে।

খোলা চুল, হালকা গ্ল্যাম মেকআপ আর বড় দুলে পূর্ণিমার উপস্থিতি যেন আলাদা এক আভিজাত্য তৈরি করেছে। একেকটি ছবিতে একেক রকম অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। কোথাও মিষ্টি হাসি, কোথাও দূরে তাকিয়ে থাকা সব মিলিয়ে তার লুক আর স্টাইলিং ভক্তদের নজর কেড়েছে।

বিশেষ করে সবুজ পোশাকের সঙ্গে সোনালি ব্যাকড্রপ ও লাল আলোর ব্যবহারে ছবিগুলো পেয়েছে ভিন্ন মাত্রা। ভক্তদের অনেকেই মন্তব্যে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘সময় যত যাচ্ছে, পূর্ণিমা ততই সুন্দর হচ্ছেন।’ আবার কেউ বলেছেন, ‘বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা।’

প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন।

সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে: গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না;...

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

Recent Comments