Tuesday, June 23, 2026
Tuesday, June 23, 2026
Home বিনোদন সঞ্জয়ের সম্পত্তির ভাগ পেতে আদালতে কারিশমার দুই সন্তান

সঞ্জয়ের সম্পত্তির ভাগ পেতে আদালতে কারিশমার দুই সন্তান

বিনোদন ডেস্ক : বলিউডে ফের শিরোনামে কাপুর পরিবার। প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি নিয়ে এবার দিল্লি হাইকোর্টে হাজির হয়েছেন কারিশমা কাপুরের দুই সন্তান, কিয়ান রাজ কাপুর ও সামাইরা কাপুর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিয়ান–সামাইরার অভিযোগ তাদের সৎমা প্রিয়া কাপুর (সঞ্জয়ের তৃতীয় পক্ষের স্ত্রী) একটি জাল উইল তৈরি করেছেন, যাতে তিনি পুরো সম্পত্তির দখল নিতে পারেন।

শুধু তাই নয়, প্রিয়া নাকি আরও দুই সহযোগী দীনেশ আগরওয়াল ও নীতিন শর্মার সঙ্গে মিলে উইল সাত সপ্তাহ গোপন রেখে পরে ৩০ জুলাই ২০২৫-এ এক পারিবারিক বৈঠকে তা উপস্থাপন করেন।

তাদের দাবি, ‘যে তথাকথিত উইল আমাদের বাবার নামে তৈরি দেখানো হয়েছে, তা আসলে আইনি বৈধ নথি নয়। এটি জাল, কৃত্রিম এবং সন্দেহজনক পরিস্থিতিতে তৈরি।’

কিয়ান ও সামাইরা আদালতের কাছে আবেদন জানিয়েছেন, তাদের ক্লাস ওয়ান লিগ্যাল হেয়ার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং বাবার বিশাল সম্পত্তি পাঁচ ভাগে ভাগ করা হোক। তারা দাবি, প্রত্যেকের প্রাপ্য মোট সম্পত্তির এক-পঞ্চমাংশ করে।

তাদের অভিযোগ, প্রিয়া কাপুর প্রথমে দাবি করেছিলেন কোনও উইল নেই এবং সব সম্পত্তি রয়েছে আর.কে. ফ্যামিলি ট্রাস্টের অধীনে। কিন্তু পরে হঠাৎই তিনি ২১ মার্চ ২০২৫-তারিখের একটি উইল পেশ করেন, যা নিয়েই সন্দেহ তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ জুন পোলো খেলতে গিয়ে হঠাৎ মৃত্যু হয় সঞ্জয় কাপুরের। এরপর ১৯ জুন লোধি শ্মশান ঘাটে ছেলের হাতে বাবার চিতায় অগ্নিসংস্কার হয়। তারপর থেকেই শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। অভিযোগ, প্রিয়া তাদের ট্রাস্ট সম্পর্কিত নথি ও আর্থিক খাতার কাগজপত্রে প্রবেশাধিকার সীমিত করতে থাকেন।

RELATED ARTICLES

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

হরমুজ প্রণালি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে: গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না;...

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

Recent Comments