Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home বিনোদন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা এবার ৮২ কোটি টাকার অর্থ জালিয়াতি মামলায়...

শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা এবার ৮২ কোটি টাকার অর্থ জালিয়াতি মামলায় অভিযুক্ত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা-সমালোচনা চলছেই। এবার তাকে ৬০ কোটি রুপির অর্থ জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা। অর্থ জালিয়াতি মামলাটি বাংলাদেশি মুদ্রায় এটি ৮২ কোটি ৭৮ লাখ টাকার বেশি অঙ্কের।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রাজ কুন্দ্রাকে গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাজ কুন্দ্রাকে হাজিরার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি সময় চেয়ে নেয়ায়, তার হাজিরার তারিখ পরিবর্তন করে আগামী ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। শুধু কুন্দ্রাই নন, এই মামলায় ন্যাশনাল কোম্পানি ল’ ট্রাইব্যুনালের এক অডিটরকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, যিনি পূর্বে অভিযোগকারীকে এই বিষয়ে জানিয়েছিলেন।

এই মামলার অভিযোগকারী হলেন দীপক কোঠারি, একজন ৬০ বছর বয়সী ব্যবসায়ী এবং লোটাস ক্যাপিটাল ফাইন্যান্স সার্ভিসেস নামক একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। কোঠারির অভিযোগ শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা তাকে প্রায় ৬০ কোটি রুপির একটি ঋণ-বিনিয়োগ চুক্তিতে প্রতারণা করেছেন। জানা গেছে, দম্পতি নিয়মিত বিদেশ ভ্রমণ করেন বলে তাদের দেশ ছাড়ার পথে সম্প্রতি লুকআউট সার্কুলার জারি করেছে ভারতের অর্থনৈতিক অপরাধ শাখা।

অভিযোগে বলা হয়েছে, রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর পরিচালক ছিলেন। রাজেশ আর্যা নামের এক ব্যক্তির মাধ্যমে তারা কোঠারির কাছ থেকে ৭৫ কোটি রুপির ঋণ চেয়েছিলেন। কিন্তু কর কমাতে তারা এটিকে বিনিয়োগ হিসেবে দেখান এবং মাসিক লাভসহ মূল অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন।

কোঠারি ২০১৫ সালের এপ্রিল মাসে প্রথমে ৩১.৯ কোটি টাকা এবং একই বছরের সেপ্টেম্বরে আরও ২৮.৫৩ কোটি রুপি ওই কোম্পানিতে বিনিয়োগ করেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, কোম্পানিটি ঋণ খেলাপি হয়ে ২০১৭ সালে দেউলিয়া ঘোষণার প্রক্রিয়ায় চলে যায়। অভিযোগ উঠেছে, ব্যবসার জন্য নেওয়া এই অর্থ দম্পতি ব্যক্তিগত কাজে ব্যয় করেছেন।

তবে, দম্পতির আইনজীবীর দাবি, এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং পুরনো লেনদেনের সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে দীর্ঘ আইনি জটিলতায় পড়েছিল, কিন্তু কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয়নি। এই মামলায় জুহু থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি মোট ৬০.৪৮ কোটি রুপি শিল্পা-রাজের কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন, যা ব্যবসায়িক কাজে ব্যবহার না করে ব্যক্তিগতভাবে খরচ করা হয়েছে।

RELATED ARTICLES

আমাকে জেলে পাঠানোর চেষ্টা হয়েছিল: কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক : বলিউডে এক নতুন বিতর্ক চলছেই। অভিনেতা কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সহ-অভিনেতা রণবীর সিং-কে ঘিরে চলা বিতর্কের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নিজের অতীত...

কেন অতীত আঁকড়ে ধরে থাকতে চান না কারিশমা

বিনোদন ডেস্ক : এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। দীর্ঘদিন ধরে তিনি বড় পর্দায় অনিয়মিত। তবে সিনেমা সক্রান্ত অনুষ্ঠান ও বিভিন্ন টিভি শোতে...

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের...

ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে মুখ খুলল আমিরাত

অনলাইন ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্সসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলা না চালানোর শর্তে ইরানকে ১০ বিলিয়ন বা ১...

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

Recent Comments