Friday, May 1, 2026
Friday, May 1, 2026
Home বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষতি

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির হয়েছে বলে অনুমান করছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা।

রোববার (১৯ অক্টোবর) সংগঠনটি ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করার পর এ কথা জানান।

ব্যবসায়ী নেতারা বলছেন, এ দুর্ঘটনায় দেশের রফতানি বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাকশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ফলে তৈরি পোশাক, মূল্যবান কাঁচামাল এবং নতুন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ স্যাম্পল পুড়ে গেছে। এই দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আগুনে যে পরিমাণ পণ্য নষ্ট হয়েছে, তা শুধু বর্তমান রফতানির ক্ষতি নয়, ভবিষ্যতের ব্যবসায়িক সুযোগও ব্যাহত করবে।

বিজিএমইএ এরই মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে। সদস্যদের কাছ থেকে নির্ধারিত ফরমে ক্ষতিগ্রস্ত পণ্যের তালিকা চাওয়া হয়েছে। দ্রুত তথ্য সংগ্রহের জন্য একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে।

দিনে ২০০-২৫০টি কারখানার পণ্য আকাশপথে রফতানি হয় জানিয়ে ইনামুল হক বলেন, ক্ষতির পরিমাণ বিপুল হতে পারে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে শিগগির বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কাস্টমসসহ সংশ্লিষ্ট দফতরের সঙ্গে একটি সমন্বয় সভা করবে বিজিএমইএ।

তিনি বলেন, আমরা ভেতরে গিয়ে ভয়াবহ চিত্র দেখেছি। পুরো ইমপোর্ট সেকশন পুড়ে গেছে। আমাদের অনুমান, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন (১০০ কোটি) টাকার বেশি হতে পারে।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহজালালের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ এবং বিমান বাহিনীও।

সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘ সাত ঘণ্টা পর রাতে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বিমানবন্দরের আগুন। তবে ধোঁয়া বের হচ্ছিল কখনও। অবশেষে ২৭ ঘণ্টা পর পুরোপুরি নেভানো গেছে আগুন।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে বিমানবন্দরের গেটে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, শনিবার রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ হয়েছে।

এদিকে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের নেপথ্যের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণে শনিবারই ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ও। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

RELATED ARTICLES

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতায় এ বিষয়ে জানান...

বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ বাংলাদেশ

অনলাইন ডেস্ক : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল বা জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হলো। এর মাধ্যমে পারমাণবিক যুগে প্রবেশ...

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, জাতীয় গ্রিডে বিদ্যুৎ আসবে আগস্টে

অনলাইন ডেস্ক : আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল বা জ্বালানি লোডিং কার্যক্রম। এরপর পরীক্ষামূলকভাবে জুলাইয়ের শেষ দিকে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে কল...

ইরান যুদ্ধ ঘিরে ‘প্রতি ঘণ্টায়’ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ফলে পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপের’ দিকে যাচ্ছে। সামাজিক...

ইরানের নৌশক্তি ধ্বংস হয়নি, স্বীকার করল পেন্টাগন

অনলাইন ডেস্ক : ইরানের নৌবাহিনীর পুরো সক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান...

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প, সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ের দৌড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন। আন্তর্জাতিক কূটনীতি এবং সংঘাত নিরসনে...

Recent Comments