Monday, January 19, 2026
Monday, January 19, 2026
Home ইন্টারন্যাশনাল শান্তি পরিকল্পনা মানতে হামাসকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের

শান্তি পরিকল্পনা মানতে হামাসকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের

অনলাইন ডেস্ক : গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প যে ২০ দফা প্রস্তাবনা দিয়েছেন, তাতে সাড়া দিতে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি।

সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট টাম্প বলেছেন, হামাস এই চুক্তি প্রত্যাখ্যান করলে ইসরাইলের যে কোনো ধরনের তৎপরতায় পূর্ণ সমর্থন দেবেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সাথে ওই ২০ দফা চুক্তি নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, “আমরা শুধু হামাসের অপেক্ষায় আছি।”

তিনি আরও বলেন, “সব আরব দেশ, মুসলিম দেশগুলো এতে সই করেছে। ইসরাইলও সই করেছে। যদি হামাস এই চুক্তিতে সই না করে তবে তা হবে অত্যন্ত দুঃখজনক সমাপ্তি।”

হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে ইসরাইলের প্রতিক্রিয়া কেমন হতে পারে এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরাইল তখন যা করতে চাইবে তাদের তাই করতে দেবেন।

তবে ইসরাইল কী করবে, সেই বিষয়ে কোনো ইঙ্গিত তিনি দেননি। মার্কিন প্রেসিডেন্ট এসময় বলেন, হামাস ইতোমধ্যেই চড়া মূল্য দিয়েছে এবং তাদের নেতৃত্ব “তিন দফায় হত্যার” শিকার হয়েছে।

RELATED ARTICLES

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবছি না: ট্রাম্প

অনলাইন ডেস্ক : চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন...

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র দায়মুক্তির সঙ্গে আচরণ করছে। দেশটি মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের...

লাইনচ্যুত ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

অনলাইন ডেস্ক : দক্ষিণ স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মিটিং-মিছিল আর দোষারোপের রাজনীতি নয়: তারেক রহমান

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে...

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবছি না: ট্রাম্প

অনলাইন ডেস্ক : চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন...

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র দায়মুক্তির সঙ্গে আচরণ করছে। দেশটি মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের...

লাইনচ্যুত ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

অনলাইন ডেস্ক : দক্ষিণ স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা...

Recent Comments