Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home ইন্টারন্যাশনাল শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো

অনলাইন ডেস্ক : এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনবদ্য অবদানের জন্য ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন দেশটির বিরোধী এই রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংগ্রামে সক্রিয় রয়েছেন। খবর ইউরো নিউজের।

নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার (১০ অক্টোবর) এক ঘোষণায় জানায়,‘ভেনেজুয়েলায় গণতন্ত্র আন্দোলনের নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় বেসামরিক সাহসিকতার অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন।’

কমিটি আরও জানায়,‘তিনি এই পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার নিরলস প্রচেষ্টা এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর ঘটানোর সংগ্রামের জন্য।’

৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও শান্তিতে নোবেল প্রাপকের সম্ভাব্য তালিকায় আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত পুরস্কারটি পেলেন লাতিন আমেরিকার এই নারী নেত্রী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর সুইডিশ শিল্পপতি ও ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল–এর মৃত্যুবার্ষিকীতে। তিনি ১৮৯৬ সালে মারা যান।

RELATED ARTICLES

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (১ ট্রিলিয়ন ডলারের মালিক) হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেনপ্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক । ওয়াল স্ট্রিটে শুক্রবার (১২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

Recent Comments