Wednesday, June 24, 2026
Wednesday, June 24, 2026
Home ইন্টারন্যাশনাল লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ!

লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ!

অনলাইন ডেস্ক : লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা পদত্যাগ করেছেন। রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কয়েকটি ড্রোন লাটভিয়ার ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন। রিগা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত ৭ মে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় লাটভিয়ার অ্যান্টি-ড্রোন ব্যবস্থা যথেষ্ট দ্রুত মোতায়েন করা হয়নি বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় রবিবার প্রগ্রেসিভ পার্টির সদস্য আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেন সিলিনা। এরপরই বামপন্থী প্রগ্রেসিভ পার্টি সিলিনার জোট সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়।সরকারী সংবাদ

বৃহস্পতিবার সিলিনা বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রীর পদে একজন শক্তিশালী প্রার্থী দেখেও রাজনৈতিক বাগাড়ম্বরকারীরা একটি সংকট তৈরি করেছে। আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না।’

উল্লেখ্য, গত ৭ মে লাটভিয়ার আকাশসীমায় ইউক্রেনের তিনটি ড্রোন অনুপ্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার সূত্রপাত হয়। ২০২৬ সালের শুরু থেকে এটি ছিল এ ধরনের দ্বিতীয় ঘটনা। লাটভিয়া ও ইউক্রেন উভয়ই স্বীকার করেছে, ড্রোনগুলো সম্ভবত ইউক্রেনীয় ইউএভি ছিল, যেগুলো রাশিয়াকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। তবে সিগন্যাল জ্যাম হওয়ার কারণে সেগুলো পথভ্রষ্ট হয়ে লাটভিয়ায় ঢুকে পড়ে।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লাটভিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সিলিনা। তার সরকার ইউক্রেনের প্রতি সমর্থনে দৃঢ় অবস্থান নিয়েছিল। প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে ধারাবাহিকভাবে সমর্থন দিয়ে এসেছে। সূত্র: বিবিসিসংবাদ বিশ্লেষণ সেবা

RELATED ARTICLES

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

Recent Comments