Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home খেলাধুলা রুদ্ধশ্বাস সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত

রুদ্ধশ্বাস সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচটি কেবল নিয়মরক্ষার লড়াই হলেও, ভারত ও শ্রীলঙ্কার এই ম্যাচটি চলমান টুর্নামেন্টের সম্ভবত সবচেয়ে রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২ রানের বিশাল স্কোর করেও ভারত সহজ জয় পায়নি; শ্রীলঙ্কাও ঠিক তত রান তুলে সমতা নিয়ে ইনিংস শেষ করলে খেলা গড়ায় নাটকীয় সুপার ওভারে। শেষমেষ এই সুপার ওভারেই জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল, ফলে টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনাল খেলতে যাচ্ছে ভারত।

সুপার ওভারে শ্রীলঙ্কা ৪ বল খেলে মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়ে বসে, ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩ রানের। ওয়ানিন্দু হাসারাঙ্গার করা প্রথম গুগলি ডেলিভারিতে কভার ড্রাইভ খেলে অধিনায়ক সূর্যকুমার শুভমান গিলকে সঙ্গে নিয়ে দৌড়ে ৩ রান আদায় করে দলকে জয় এনে দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ঝোড়ো শুরু করলেও দলীয় ১৫ রানে শুভমান গিল (৪) আউট হন। তবে অভিষেক শর্মা পাওয়ার প্লেতে ঝড় তুলে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭১ রান জমা করেন। অভিষেক শর্মা ৩১ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৬১ রান করে ফেরেন। এদিনও অধিনায়ক সূর্যকুমার যাদব (১২) বড় ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা মিলে ৬৬ রানের জুটি গড়েন। স্যামসন ২৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৯ রানে ফিরলেও, তিলক ভার্মা ৩৪ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন। শেষদিকে অক্ষর প্যাটেল ১৫ বলে ২১ রানের ক্যামিও খেললে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার পক্ষে ৫ বোলারই একটি করে উইকেট নেন।

২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা চতুর্থ বলেই অভিজ্ঞ ওপেনার কুশল মেন্ডিসকে হারিয়ে ধাক্কা খায়, যিনি টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরেন। এরপর আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা কুশল পেরেরার সঙ্গে ১২৭ রানের বড় জুটি গড়েন, যা টি-টোয়েন্টির যেকোনো উইকেটে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ জুটি।

কুশল পেরেরা ৩২ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৮ রানে ফিরলেও নিশাঙ্কা শেষ ওভার পর্যন্ত টিকে থাকেন। আউট হওয়ার আগে এই তরুণ ওপেনার ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন, যা টি-টোয়েন্টি ফরম্যাটে নিশাঙ্কার প্রথম এবং ভারতের বিপক্ষে যেকোনো লঙ্কান ব্যাটারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি।

টি-টোয়েন্টি এশিয়া কাপে এর আগে সেঞ্চুরি ছিল কেবল বিরাট কোহলি ও হংকংয়ের বাবর হায়াতের। নিশাঙ্কা ৫৮ বলের ইনিংসে ৭টি চার ও ৬টি ছক্কায় ১০৭ রান করে দলকে জয়ের পথে টেনে নিয়ে যান। এ ছাড়া ১১ বলে ২২ রানের ক্যামিও ইনিংস এলেও, শেষ ওভারে ১২ রানের সমীকরণ মেলাতে পারেনি শ্রীলঙ্কা। তারা ১১ রান তুললে ভারত ও শ্রীলঙ্কার স্কোর ২০২ রানে সমতা নিয়ে ইনিংস শেষ হয়।

ভারতের পক্ষে ৫ বোলারই সমান একটি করে উইকেট নেন। ফাইনালের আগে প্রধান তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে এই ম্যাচে বিশ্রামে রাখা হয়। এ নিয়ে টি-টোয়েন্টিতে ৬ বার সুপার ওভার খেলে শ্রীলঙ্কা ৪টিতেই হারল, অন্যদিকে ভারত ৬টি সুপার ওভারেই জয় পেয়েছে।

RELATED ARTICLES

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

​স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের দারুণ সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টিনার সামনে। আগামীকাল শনিবার হন্ডুরাসের বিপক্ষে জয় পেলেই শীর্ষে...

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেই ২ বড় তারকা

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের চেনা মুখ ও একঝাঁক তরুণ তুর্কিদের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments