Sunday, February 8, 2026
Sunday, February 8, 2026
Home ইন্টারন্যাশনাল ‘রাগাসা’র তাণ্ডবে তাইওয়ানে নিহত ১৪, বিপর্যস্ত হংকং

‘রাগাসা’র তাণ্ডবে তাইওয়ানে নিহত ১৪, বিপর্যস্ত হংকং

অনলাইন ডেস্ক : বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘রাগাসা’ তাইওয়ানে আঘাত হেনেছে। এতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ১২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। টাইফুনের প্রভাবে জলাশয় ভেঙে নদী ও নদীর তীরবর্তী এলাকা তলিয়ে গেছে।

এ অবস্থায় হংকংয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বিপর্যয়ের কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে ঝড়ের আগেই প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ চীনের শহরগুলোতে আগামী কয়েক ঘণ্টায় এক মাসের সমপরিমাণ বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে, যা ভূমিধসের আশঙ্কা বৃদ্ধি করেছে।

সোমবার ফিলিপাইনের ছোট ছোট উত্তরের দ্বীপপুঞ্জগুলোতে ‘রাগাসা’ প্রবল ভাবে আঘাত হেনেছে। যা তাইওয়ান ও দক্ষিণ চীনের দিকে এগিয়ে আসে।

বিবিসি সূত্রে খবর, চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা টাইফুন ‘রাগাসা’ মানুষের জীবন বিপন্ন করছে। গুয়াংডং প্রদেশে এখন পর্যন্ত এক মিলিয়নের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

জুহাই শহরের পুলিশ এখনো মেগাফোন ব্যবহার করে মানুষকে ঘরে থাকার জন্য সতর্ক করছে। প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের শব্দের কারণে অনেকেই সতর্কবার্তা ঠিকভাবে শুনতে পারছেন না।

টাইফুন ধীরে ধীরে দক্ষিণ চীনের উপকূল বরাবর এগিয়ে যাচ্ছে, তাই বাতাসের তীব্রতা কিছুটা কমেছে। তবে এখনো ঝড়ের বাতাস এতটাই প্রবল যে অনেকের জন্য সোজা দাঁড়ানোও কঠিন।

কেউ কেউ সাইকেলে চড়ে অফিসে যাওয়ার চেষ্টা করেছেন, তবে অধিকাংশ মানুষ পুলিশ ও প্রশাসনের সতর্কতা মেনে চলছেন।

RELATED ARTICLES

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও

অনলাইন ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোটও হবে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু...

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

অনলাইন ডেস্ক : জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী...

ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। শনিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব বাহিনীর সদস্যরা। একই সঙ্গে...

থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন, হবে গণভোটও

অনলাইন ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে সংসদ নির্বাচন। একইসঙ্গে সংবিধান নিয়ে গণভোটও হবে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে ভোটগ্রহণ শুরু...

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের...

Recent Comments