Sunday, December 14, 2025
Sunday, December 14, 2025
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র থেকে বিধ্বংসী যুদ্ধবিমান পাচ্ছে সৌদি আরব, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে বিধ্বংসী যুদ্ধবিমান পাচ্ছে সৌদি আরব, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : বিশ্বের সর্বাধুনিক, বিধ্বংসী ও অপ্রতিরোধ্য যুদ্ধবিমান হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ ফাইটার জেট। বিশেষ করে এর উচ্চ গতি এবং স্টেলথ প্রযুক্তির কারণে রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এটিকে অনন্য করে তুলেছে। দীর্ঘদিন ধরে এই যুদ্ধবিমানটি নিজেদের সামরিক বহরে যুক্ত করতে চাওয়া সৌদি আরবের সেই আকাঙ্ক্ষা এবার হয়তো বাস্তবে পরিণত হতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছেন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের ঠিক একদিন আগে এই গুরুত্বপূর্ণ ঘোষণা এলো। খবর আনাদোলু এজেন্সির। সোমবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প নিশ্চিত করেন, সৌদি আরবকে এ উন্নত যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা তার বিবেচনায় রয়েছে। তিনি বলেন, আমি বলব যে আমরা তা করব। আমরা এফ-৩৫ বিক্রি করব।

এর আগে গত শুক্রবার ট্রাম্প জানান, লকহিড মার্টিনের তৈরি উন্নত বিমান কেনার ব্যাপারে রিয়াদ জোরালো আগ্রহ দেখিয়েছে। তারা অনেকগুলো জেট কিনতে চায়। তারা আমাকে বিষয়টি দেখতে বলেছে। তারা অনেক এফ-৩৫ কিনতে চায়। এর বাইরেও অন্যান্য যুদ্ধবিমান কেনারও আগ্রহ দেখাচ্ছে তারা, বলেন ট্রাম্প।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে এফ-৩৫ বিক্রির সিদ্ধান্তের দিকে ঝুঁকছেন। ব্লুমবার্গ এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প এবং সৌদি ক্রাউন প্রিন্সের মধ্যে আলোচনায় এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়ে চূড়ান্ত সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধারণা করা হচ্ছে, এই সফরে শুধু এফ-৩৫ নয়, আরও বেশ কিছু অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হতে পারে। এর মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংক্রান্ত একটি বড় চুক্তিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

RELATED ARTICLES

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ...

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিলো ভারত

অনলাইন ডেস্ক : ৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত। দেশটির নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় এই নাগরিকত্ব দেয়া হয়েছে। এর মধ্যে ভারতের ওড়িশা রাজ্যে ৩৫...

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ বন্দিকে মুক্তি দিল বেলারুশ

অনলাইন ডেস্ক : বেলারুশের ওপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর দেশটি ১২৩ জন বন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নোবেল শান্তি পুরস্কার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ...

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৮

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ...

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

অনলাইন ডেস্ক : সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের (ইউএন) একটি শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮...

ফুটবলের রাজার সঙ্গে বলিউডের রাজার সাক্ষাৎ

বিনোদন ডেস্ক : ভারতে লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত সফরের সূচনা হলো ফুটবলের পীঠস্থান কলকাতা দিয়ে। শুক্রবার ‘গোট ট্যুর ইন্ডিয়া ২০২৫’-এর প্রথম দিনেই সাক্ষী থাকল...

Recent Comments