Wednesday, April 15, 2026
Wednesday, April 15, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রে ১৪ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ

যুক্তরাষ্ট্রে ১৪ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র সরকার ১৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন জব্দ করার তথ্য জানিয়েছে। কম্বোডিয়ার ব্যবসায়িক গ্রুপ- দ্য প্রিন্স গ্রুপের বিরুদ্ধে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।

এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেন ঝি যুক্তরাজ্য ও কম্বোডিয়ার নাগরিক। মঙ্গলবার তার বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্র ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে চেনের ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা চেন ঝির মালিকানাধীন নেটওয়ার্কের সম্পদ জব্দ করেছে। এর মধ্যে লন্ডনে ১৯টি সম্পদ জব্দ হয়েছে, যার মধ্যে একটির মূল্য প্রায় ১৩৩ মিলিয়ন ডলার। বিবিসি এ বিষয়ে মন্তব্য পেতে প্রিন্স গ্রুপের সাথে যোগাযোগ করেছে। চেন এখন পলাতক।

যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের মতে, এটিই ইতিহাসের সবচেয়ে বড় বিটকয়েন জব্দের ঘটনা। এতে ১ লাখ ২৭ হাজার ২৭১টি বিটকয়েন জব্দ করা হয়েছে। প্রসঙ্গত, বিটকয়েন একধরনের ক্রিপ্টো-কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। বাস্তবে এর অস্তিত্ব নেই। ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামিং করা আছে যেটি চাইলে কেনা যায়।

২০০৮ সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ‘ক্রিপ্টোকারেন্সির’ উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি। এই ভার্চুয়াল মুদ্রাকে বলা হয় বিটকয়েন।

RELATED ARTICLES

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী। এই ঘটনায়...

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি...

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী। এই ঘটনায়...

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি...

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া...

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

Recent Comments