Sunday, March 15, 2026
Sunday, March 15, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রে অভিবাসন আটক কেন্দ্রে গুলিবর্ষণ, বেশ কয়েকজন হতাহত

যুক্তরাষ্ট্রে অভিবাসন আটক কেন্দ্রে গুলিবর্ষণ, বেশ কয়েকজন হতাহত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ডালাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) একটি আটক কেন্দ্রে বন্দুকধারীর গুলিবর্ষণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সূত্রের বরাত দিয়ে এবিসির সহযোগী টেলিভিশন স্টেশন ডব্লিউএফএএ জানিয়েছে, আজ সকালে ইন্টারস্টেট হাইওয়ের কাছে অবস্থিত আটক কেন্দ্রেটিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) ক্রিস্টি নোয়েম মার্কিন এক্স-পোস্টে গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিস্তারিত (শিগগিরই) বেরিয়ে আসছে। তবে আমরা নিশ্চিত করতে পারি, এতে একাধিক আহত এবং নিহত হয়েছে।’

সূত্র ডব্লিউএফএএ’কে জানিয়েছে, কমপক্ষে তিন জন গুরুতর আহত হয়েছেন। এরপর কাছের একটি ইমিগ্রেশন অ্যাটর্নির অফিসের ছাদে একজন বন্দুকধারীর মৃতদেহ পাওয়া গেছে।

ক্রিস্টি নোয়াম বলেন, বন্দুকধারী নিজের গুলিতে মারা গেছেন। কর্তৃপক্ষ এখনো ঘটনার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানে না।

ডব্লিউএফএএ জানিয়েছে, কর্তৃপক্ষ সম্ভাব্য আরও বন্দুকধারীদের সন্ধান করছে, যদিও অন্য বন্দুকধারীরা জড়িত ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর থেকে তার প্রশাসন অভিবাসনবিরোধী অভিযান তীব্র করেছে। সংশ্লিষ্ট সংস্থা আইসিই এই কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে এই গুলিবর্ষণের ঘটনা ঘটল।

গতকাল মঙ্গলবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ঘোষণা করেছে, ২০ জানুয়ারি থেকে ২০ লাখেরও বেশি অবৈধ অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। এর মধ্যে প্রায় ১৬ লাখ বিদেশি স্বেচ্ছায় প্রস্থান করেছে এবং ৪ লাখেরও বেশি নির্বাসিত হয়েছে।

RELATED ARTICLES

প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের...

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

অনলাইন ডেস্ক : উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় ইরানের হামলা ছিল মূলত প্রতিশোধমূলক। শনিবার ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র...

ট্রাম্পের ধর্মীয় প্যানেলের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরার পদত্যাগ

অনলাইন ডেস্ক : বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনে দায়িত্ব পালন করা একমাত্র...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থীদের মৃত্যুতে চীনের...

হামলার প্রতিশোধেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ব্যাংকে হামলা : ইরান

অনলাইন ডেস্ক : উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ব্যাংকের শাখায় ইরানের হামলা ছিল মূলত প্রতিশোধমূলক। শনিবার ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র...

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য তাদের আবেদন প্রত্যাহার করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।...

হরর সিনেমায় অভিষেক বচ্চন

বিনোদন ডেস্ক : ভৌতিক বা হরর ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। নির্মাতা সিদ্ধার্থ আনন্দের নতুন একটি প্রজেক্টে তাকে দেখা যাবে,...

Recent Comments