Wednesday, March 4, 2026
Wednesday, March 4, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে অচলাবস্থা, কয়েক’শ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে অচলাবস্থা, কয়েক’শ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরগুলোতে শাটডাউন চলায় শুক্রবার বিভিন্ন বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের অনুপস্থিতির কারণে এই অবস্থা তৈরি হয়েছে।

এর আগে ৪০টি বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা ১০ শতাংশ কমানোর ঘোষণা দেন দেশটির পরিবহন মন্ত্রী শন ডাফি। এই ঘোষণা স্থানীয় সময় শুক্রবার থেকে কার্যকর হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্লাইট বিঘ্নিত হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে আছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, শিকাগো, ডেনভার ও হিউস্টন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শুক্রবারের জন্য নির্ধারিত ৮০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আর ফ্লাইট চলাচল বিশ্লেষণকারী সংস্থা সিরিয়াম জানিয়েছে, বাতিলের সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট ফ্লাইটের তিন শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেস নতুন বাজেট অনুমোদনে ব্যর্থ হওয়ার পর থেকে বিভিন্ন ফেডারেল সংস্থা কার্যত অচল হয়ে পড়েছে। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারিদের মধ্যে কেউ বেতন ছাড়া আবার কেউ বাধ্যতামূলক ছুটিতে আছেন। এসব কর্মচারিদের মধ্যে ফ্লাইট পরিচালনার সঙ্গে যুক্তরা যেমন আছেন তেমনি আছেন সরকারি পার্কের তত্ত্বাবধায়ক।

২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের শাটডাউনে (৩৫ দিন) বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। তখন অনেক কর্মী বেতন ছাড়া কাজ করতে অস্বীকৃতি জানান। কর্মচারিদের অনুপস্থিতিতে ফ্লাইটের সূচি বিপর্যয় ঘটে। এবারের শাটডাউন সেবারের চেয়েও দীর্ঘ সময় ধরে চলছে।

ফ্লাইট পরিচালনার হার কমানোর সমালোচনার জবাবে মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি বলেছেন, এটা কোনো রাজনীতি নয়। বরং তথ্য বিশ্লেষণ করে ফ্লাইট চলাচলে নিরাপত্তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।

ফেডারেল শাটডাউনের কারণে এ পর্যন্ত সবচেয়ে বেশি প্রভাবিত বিমানবন্দরগুলোর মধ্যে আছে শিকাগোর ও’হেয়ার, আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন, ডেনভার ও ডালাস-ফোর্ট ওর্থ। আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রতিদিন প্রায় ২২০টি ফ্লাইট বাতিল করতে হচ্ছে। ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, শুক্রবার তারা নির্ধারিত প্রায় ১৭০টি ফ্লাইট বাতিল করেছে। একইদিন সাউথওয়েস্ট এয়ারলাইনস বাতিল করেছে ১০০টি ফ্লাইট।

ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৮০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়। বাতিল হয় ২০০টির মতো। এ কারণে নিরাপত্তা চেকপয়েন্টে যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়।

RELATED ARTICLES

ইরান যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কায় তেলের দামে লাফ, বড় ধস শেয়ারবাজারে

অনলাইন ডেস্ক : ‘ইরানকে ঘিরে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের পর বিশ্ববাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথ সামরিক...

বেকায়দায় পড়ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : দখলদার ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খোশমেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আসছে দুঃসংবাদ। কখনো...

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

অনলাইন ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত ধনকুবেররা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় বিনোদন জগতের একাধিক তারকা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু...

ইরান যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কায় তেলের দামে লাফ, বড় ধস শেয়ারবাজারে

অনলাইন ডেস্ক : ‘ইরানকে ঘিরে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের পর বিশ্ববাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্র–ইসরায়েল যৌথ সামরিক...

বেকায়দায় পড়ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : দখলদার ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খোশমেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আসছে দুঃসংবাদ। কখনো...

পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক : পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...

Recent Comments