Monday, July 27, 2026
Monday, July 27, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের বাইরে বানানো ছবির ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাইরে বানানো ছবির ওপর ১০০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা ছবির ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান তিনি।

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র থেকে আমাদের ছবি তৈরির ব্যবসা চুরি করেছে অন্য দেশগুলো। অনেকটা ‘শিশুর থেকে চকলেট চুরির মতো’।”

গত মে মাসেই ট্রাম্প ছবি শিল্পের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে ওই সময় তিনি বিস্তারিত কিছু জানাননি। এতে এ খাত সংশ্লিষ্ট মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

ট্রাম্পের এ ঘোষণার পর নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারে যথাক্রমে ১ দশমিক ৪ এবং ০ দশমিক ৬ শতাংশ পতন ঘটে।

এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্রে ফার্নিচার তৈরি না করে তাদের পণ্যেও বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২১ দফা প্রস্তাব ফাঁস, কি আছে এতে
ট্রাম্প ইতোমধ্যেই আমদানি করা রান্নাঘরের ক্যাবিনেট ও প্রসাধন সামগ্রীর রাখার ছোট আলমারির ওপর ৫০ শতাংশ শুল্ক এবং অন্য আসবাবপত্রের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। এই শুল্ক আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এখন ধারণা করা হচ্ছে এসব পণ্যের ওপর শুল্ক আরও বাড়াবেন তিনি।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই বিদেশি পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এরপর বিশ্বের সব দেশের পণ্যে শুল্ক চাপিয়েছেন তিনি। এরমধ্যে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটির রপ্তানি শিল্পকে অনিশ্চয়তায় ফেলেছেন ট্রাম্প।

সূত্র: দ্য গার্ডিয়ান

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments