Thursday, March 5, 2026
Thursday, March 5, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী সমাবেশ শনিবার

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী সমাবেশ শনিবার

অনলাইন ডেস্ক : ‘নো ফ্যাসিস্ট–নো ডিক্টেটর, নো কিংস’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার যুক্তরাষ্ট্রে ফ্যাসিস্ট ও স্বৈরাচারবিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এর আগে গত ১৪ জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অআমেরিকান কর্মকাণ্ড, কর্তৃত্ববাদী মনোভাব এবং গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রায় ১ হাজার ৮০০ শহর ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক বিক্ষোভ হয়।

তবে আয়োজকরা জানিয়েছেন, এবারের সমাবেশের মেজাজ আগের যে কোনো সময়ের তুলনায় আরও কঠোর হবে।

স্থানীয় কর্তৃপক্ষ শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পার্ক ও পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে ‘নো কিংস’ অর্থাৎ ‘আমরা কোনো রাজা বা স্বৈরাচার চাই না’ এই মেজাজে সারাদেশে এ কর্মসূচি পালিত হচ্ছে। আগের মতো এবারও নিউইয়র্ক, বস্টন, শিকাগো, ফিলাডেলফিয়া, ক্যানসাস, নিউ অরলিন্স এবং সানফ্রান্সিসকোসহ অভিবাসী অধ্যুষিত শহরগুলোতে বড় ধরনের সমাবেশ হওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।

তারা দাবি করেছেন, সম্প্রতি ডেমোক্র্যাট–শাসিত শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত ও ফেডারেল প্রশাসনের বাড়তি নিয়ন্ত্রণ জনগণের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পবিরোধী ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

কংগ্রেসের রিপাবলিকান স্পিকার মাইক জনসন এ কর্মসূচিকে ‘চরমপন্থিদের অপতৎপরতা’ আখ্যা দিয়ে বলেছেন, ‘এটি ফেডারেল প্রশাসনকে অচল করার ষড়যন্ত্রের অংশ। এর জবাবে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, ‘নো কিংস র‌্যালি আমেরিকার প্রতি ঘৃণার প্রকাশ নয়, বরং কোটি আমেরিকানের কণ্ঠ যারা স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অঙ্গীকারবদ্ধ। এই র‌্যালির মধ্য দিয়েই প্রেসিডেন্ট ট্রাম্পের কর্তৃত্ববাদী শাসনের অবসানের বার্তা যাবে।’

হোয়াইট হাউসের মুখপাত্র আবিগাইল জ্যাকসন অবশ্য সংক্ষেপে বলেছেন, ‘কিসের প্রতিবাদ?’

আয়োজকদের দাবি, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে ‘রাজা বা সম্রাট’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এ কারণেই যুক্তরাষ্ট্রের সংবিধান ও মানবিক মূল্যবোধের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তারা আরও বলেন, ‘ট্রাম্প প্রশাসন শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, এমনকি নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা ও হয়রানির পথে হাঁটছে। নিউইয়র্ক মেয়র নির্বাচনে পছন্দের প্রার্থী অ্যান্ড্রু ক্যুমো জয়ী না হলে ফেডারেল অর্থ–সহায়তা বন্ধের হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট। বর্তমানে ডেমোক্র্যাট প্রার্থী যোহরান মামদানি, যিনি মুসলিম–আমেরিকান তরুণদের প্রিয় মুখ, জনমত জরিপে এগিয়ে আছেন।

‘নো কিংস র‌্যালি’-র আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে, এই কর্মসূচির লক্ষ্য, সারা বিশ্বকে জানানো যে, আমেরিকায় কোনো রাজা নেই, নেই স্বৈরাচার; আমেরিকার প্রকৃত ক্ষমতা জনগণের হাতে।

RELATED ARTICLES

‘বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক...

ইরানে আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল আইআরজিসি

অনলাইন ডেস্ক : ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ (F-15) যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয়...

কর্মক্ষেত্রে ফিরলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক : বুধবার (৪ মার্চ) নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইউনুস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জনাব মো....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

অনলাইন ডেস্ক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার...

বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক : উদয়পুরে জমকালো বিয়ের পর এবার হায়দরাবাদে বিবাহোত্তর অনুষ্ঠানে নজর কাড়লেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি...

‘বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক...

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সকল...

Recent Comments