Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home বিনোদন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক : সদ্য অনুষ্ঠিত হওয়া ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক ও থাই মিডিয়া উদ্যোক্তা অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। বুধবার এএফপিকে এমনটা নিশ্চিত করেছেন এক আদালত কর্মকর্তা।

আয়োজকদের ক্ষোভ এবং যৌনতাবাদের অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির পর গত সপ্তাহে শেষ হয়েছে এই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা।

কিন্তু মিস মেক্সিকো বিজয়ী ঘোষণার পর নতুন করে ঝড় বয়ে যায় জাকাপংকে ঘিরে। তার মালিকানাধীন জেকেএন গ্লোবাল গ্রুপ প্রতিযোগিতাটির সহ-মালিক।

জেকেএন-এ বিনিয়োগ করতে রাজি করার সময় জাকাপংকে জালিয়াতি এবং তথ্য গোপন করার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন একজন প্লাস্টিক সার্জন। সেই মামলার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দক্ষিণ ব্যাংককের সিভিল কোর্ট জাকাপংয়ের বিরুদ্ধে একটি পরোয়ানা জারি করেছে।

অভিযোগ, জাকাপং তাকে (সেই প্লাস্টিক সার্জনকে) ২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করানোর সময় গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেছেন এবং জেনেও প্রতিশ্রুতি দিয়েছেন যে নির্ধারিত সময়ে টাকা ফেরত দেওয়া হবে।

RELATED ARTICLES

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

কলকাতায় ফিরেই আঘাত পেলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক : টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী সদ্যই বিয়েবার্ষিকী উদযাপন করে নিজ শহরে ফিরেছেন। বিয়ের আট বছর পূর্তি উপলক্ষে থাইল্যান্ড সফরে...

সাক্ষী হওয়ার আবেদন প্রত্যাহার, ইডির দাবি জ্যাকুলিন ‘অপরাধের অংশীদার’

বিনোদন ডেস্ক : ২০০ কোটি রুপির বহুল আলোচিত অর্থ পাচার মামলায় নতুন করে বড় ধরনের আইনি চাপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments