Wednesday, April 29, 2026
Wednesday, April 29, 2026
Home অভিবাসন মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১৯৯ জন আটক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১৯৯ জন আটক

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার জালান সুলতান আজলান শাহে একটি বড় অভিযানে অবৈধ অভিবাসী সন্দেহে ১৯৯ জনকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কৌশলও অবলম্বন করে ‘অবৈধ অভিবাসীরা’। তবে সফল হয়নি তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কিছু আটক ব্যক্তিকে কাঁদতে দেখা গেছে, অন্যরা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তর্ক করার চেষ্টা করেন, কিন্তু অবশেষে সবাইকে ইমিগ্রেশন বিভাগের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, আটক অভিবাসীদের মধ্যে ১৫০ জন পাকিস্তানি, ২১ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয়, ছয়জন ইন্দোনেশিয়ান, চারজন নেপালি। এছাড়া দুইজন জর্ডান, দুইজন ফিলিপাইন এবং একজন শ্রীলঙ্কার নাগরিক।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, রাত ৯টা থেকে রাত ১১টা৩০ পর্যন্ত কেএল স্ট্রাইক ফোর্সের অধীনে পাঁচটি আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত অভিযানে তিনজন স্থানীয় ও ২৩ জন নারীসহ মোট ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, অভিযানটি জালান সুলতান আজলান শাহের প্রায় এক কিলোমিটার বিস্তৃত একটি ব্যবসায়িক এলাকায় কেন্দ্রীভূত ছিল, যা “ছোট্ট পাকিস্তান” নামেও পরিচিত। আটককৃতদের সকলের বয়স ১২ থেকে ৬০ বছরের মধ্যে।

একই সংবাদ সম্মেলনে ওয়ান মোহাম্মদ সাউপি বিদেশিদের, বিশেষ করে অবৈধ অভিবাসীদের কঠোর আইনি ব্যবস্থা এড়াতে চলমান অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

ওয়ান মোহাম্মদ সাউপি বলেন, গত রাতের অভিযানে পুত্রজায়া, সেলাঙ্গর এবং নেগ্রি সেমবিলানের ইমিগ্রেশন অফিস, পুলিশ এবং কুয়ালালামপুর সিটি হলের সহায়তায় ইমিগ্রেশনসহ পাঁচটি সংস্থার ১৭০ জন আইন প্রয়োগকারী কর্মী জড়িত ছিলেন।

সূত্র: এনএসটি অনলাইন

RELATED ARTICLES

নিহত লিমনের রুমমেটের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ‍খুনের অভিযোগ

অনলাইন ডেস্ক : ১৭ এপ্রিল থেকে নিখোঁজ সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়ের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার...

সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র...

আমিরাতে সোনার বার জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে লটারিতে সোনার বার জিতেছেন মোহাম্মদ হায়দার আলী এক বাংলাদেশি প্রবাসী। তিনি ২৫০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোনো নারীই ট্রফি হতে চায় না : প্রীতি

বিনোদন ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই গ্যালারিতে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতার প্রাণবন্ত উপস্থিতি। দলের জয়ে যেমন তিনি উচ্ছ্বসিত হন, তেমনি...

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যম তাদের...

ডলারের বাজারে ইয়েনের বড় প্রভাব

অনলাইন ডেস্ক : দুই মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। একদিকে উচ্চ জ্বালানি সংকট, অন্যদিকে মুদ্রাবাজারে...

৭ কোটি টাকার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

বিনোদন ডেস্ক : সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বাগ্‌দান সেরেছেন ব্রিটিশ গায়ক-অভিনেতা হ্যারি স্টাইলস ও মার্কিন অভিনেত্রী জো ক্রাভিটজ। তবে এ বিষয়ে দুই তারকার কেউই...

Recent Comments