Thursday, March 19, 2026
Thursday, March 19, 2026
Home বিনোদন মঞ্চে হেনস্তার শিকার মিমি চক্রবর্তী

মঞ্চে হেনস্তার শিকার মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম অপমান ও হেনস্তার শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী। গত রবিবার রাতে বনগাঁর একটি ক্লাবের অনুষ্ঠানে এই অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে।

মিমির অভিযোগ অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে পৌঁছানোর কারণে তিনি যখন মঞ্চে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন এবং পারফরম্যান্স শুরু করেছিলেন, ঠিক তখনই আয়োজকরা তাকে জোরপূর্বক স্টেজ থেকে নামিয়ে দেন। শুধু তাই নয়, ভক্তদের সঙ্গে ছবি তুলতেও তাকে বাধা দেওয়া হয়।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মিমি সামাজিক মাধ্যমে জানান, মঞ্চে এমন অপেশাদার আচরণ এবং অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসম্মান রক্ষার্থেই তিনি বিষয়টি নিয়ে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে অনুষ্ঠানের আয়োজকরা মিমির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তাদের দাবি, চুক্তিমতো সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও মিমি পৌঁছান রাত সাড়ে ১১টার পর। কনকনে শীতে কয়েক ঘণ্টা অপেক্ষায় থাকা দর্শকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। সেই বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতেই তারা মিমিকে আর পারফর্ম করতে দেননি। তবে মিমির মতে, কোনোরকম পূর্বাভাস ছাড়াই মঞ্চে এভাবে একজন শিল্পীকে অপমান করা অত্যন্ত ন্যক্কারজনক।

বর্তমানে অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। তারা আয়োজক এবং প্রত্যক্ষদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।

RELATED ARTICLES

অভিনেতা শামস সুমন মারা গেছেন

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের টিভি নাটকের জনপ্রিয় মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার...

অরিজিতের পর প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন শ্রেয়া ঘোষাল!

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসর নিয়ে হইচই ফেলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার তার পথে হাঁটার ইঙ্গিত শ্রেয়া ঘোষালের। জানালেন...

বাগদান সেরেছেন পূজা চেরি, সংসারের জন্য প্রয়োজনে ছাড়বেন অভিনয়

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন। প্রথমবারের মতো খোলাখুলি জানালেন তিনি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক : রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। এ ছাড়া দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা...

ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরী...

ইরান যুদ্ধ নিয়ে বিভক্ত ইসরায়েলি জনমত, নেতানিয়াহুর প্রতি আস্থা কম

অনলাইন ডেস্ক : তেল আবিবভিত্তিক রাজনৈতিক পরামর্শক ও জনমত জরিপ বিশেষজ্ঞ দালিয়া শেইন্ডলিন জানিয়েছেন, ইসরায়েলের জনগণের মতামত বিভক্ত। ইহুদি ইসরায়েলিরা অধিকাংশই ইরানের বিরুদ্ধে যুদ্ধকে...

আলি লারিজানি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরান

অনলাইন ডেস্ক : জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। গতকাল মঙ্গলবার রাতে তার ওপর হামলা...

Recent Comments