Thursday, May 7, 2026
Thursday, May 7, 2026
Home ইন্টারন্যাশনাল ভূখণ্ড হারাচ্ছেন ফিলিস্তিনিরা, ইসরায়েলের বিতর্কিত প্রস্তাব অনুমোদন

ভূখণ্ড হারাচ্ছেন ফিলিস্তিনিরা, ইসরায়েলের বিতর্কিত প্রস্তাব অনুমোদন

অনলাইন ডেস্ক : পশ্চিম তীর নিয়ে বিতর্কিত একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল সরকার। এতে করে পশ্চিম তীরে ইসরায়েলিদের জন্য জমি কেনা সহজ হবে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ পশ্চিম তীরে ইসরায়েলিদের বসতি নির্মাণকে ত্বরান্বিত করবে।

রোববার প্রকাশিত গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এ প্রস্তাবের ফলে ইসরায়েলিরা পশ্চিম তীরে জমি কিনতে পারবেন এবং অঞ্চলটির প্রশাসনের কিছু অংশ ইসরায়েলি বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারবেন।

ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ কয়েকটি আরব দেশ ইতোমধ্যে এ উদ্যোগের সমালোচনা করেছে। জার্মানিও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, এ পদক্ষেপগুলো ‘‘কার্যত অধিগ্রহণের দিকে আরেকটি পদক্ষেপ’’ এবং এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এস্কে এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ইসরায়েল সরকার আজ নাগরিক ও সম্পত্তি আইনের ক্ষেত্রে একটি প্রশাসনিক পদক্ষেপ অনুমোদন করেছে।’

সেখানে দাবি করা হয়, ‘এই পদক্ষেপ ভূমি নিবন্ধন পদ্ধতিতে শৃঙ্খলা আনার জন্য নেওয়া হয়েছে, যা আইনি বিরোধ নিষ্পত্তির অধিকারের স্বচ্ছ এবং পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা প্রদান করে।’

RELATED ARTICLES

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম...

অবিশ্বাস্য দ্রুতগতিতে তলিয়ে যাচ্ছে মেক্সিকো সিটি, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

অনলাইন ডেস্ক : বিশ্বের বৃহত্তম নগরীগুলোর একটি মেক্সিকো সিটি দ্রুতগতিতে ভূমিধসের কবলে পড়ছে, আর এ পরিবর্তন এখন মহাকাশ থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রাথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) কলকাতার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম...

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়াও। জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো...

অবিশ্বাস্য দ্রুতগতিতে তলিয়ে যাচ্ছে মেক্সিকো সিটি, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

অনলাইন ডেস্ক : বিশ্বের বৃহত্তম নগরীগুলোর একটি মেক্সিকো সিটি দ্রুতগতিতে ভূমিধসের কবলে পড়ছে, আর এ পরিবর্তন এখন মহাকাশ থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মার্কিন মহাকাশ গবেষণা...

Recent Comments