Saturday, March 7, 2026
Saturday, March 7, 2026
Home কানাডা ভারত-কানাডা সম্পর্কে বরফ গলার ইঙ্গিত, নতুন হাইকমিশনার নিয়োগ

ভারত-কানাডা সম্পর্কে বরফ গলার ইঙ্গিত, নতুন হাইকমিশনার নিয়োগ

অনলাইন ডেস্ক : শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদ্বীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডকে ঘিরে সৃষ্ট প্রায় দশ মাসের ক‚টনৈতিক অচলাবস্থার পর অবশেষে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে ভারত ও কানাডা।

এই টানাপড়েন নিরসনের অংশ হিসেবে উভয় দেশই পরস্পরের রাজধানীতে নতুন হাইকমিশনার নিয়োগ দিয়েছে। অটোয়া দিল্লির জন্য ক্রিস্টোফার কুটারকে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। অন্যদিকে, স্পেনে ভারতের বর্তমান রাষ্ট্রদূত দিনেশ কে পাটনায়েককে কানাডায় নতুন হাইকমিশনার হিসেবে মনোনীত করেছে দিল্লি।

চলতি বছরের জুনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে জ্যেষ্ঠ পর্যায়ের ক‚টনীতিক নিয়োগের বিষয়ে ঐকমত্য হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতাতেই এই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনান্দ জানিয়েছেন, ভারত-কানাডা সম্পর্ক জোরদারে ধাপে ধাপে এগোনোর একটি অংশ হিসেবে কুটারকে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, পাটনায়েক শিগগিরই অটোয়ায় তার দায়িত্ব গ্রহণ করবেন।

২০২৩ সালের জুনে কানাডার ভ্যাঙ্কুভারে একটি শিখ মন্দিরের বাইরে দুই আততায়ীর গুলিতে নিহত হন হরদ্বীপ সিং নিজ্জর। এর কয়েকমাস পর কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডে ভারত সরকারের হাত থাকার ‘নির্ভরযোগ্য অভিযোগ’ রয়েছে বলে দাবি করলে দুই দেশের সম্পর্কে তীব্র অবনতি ঘটে। ভারত এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে।

এই উত্তেজনার জেরে গত অক্টোবরে দুই দেশই একে অপরের ক‚টনীতিকদের বহিষ্কার করে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে যায়। কানাডা প্রথমে একজন ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে এবং জবাবে ভারতও একজন কানাডীয় হাইকমিশনারকে দেশ ছাড়ার নির্দেশ দেয়।
ভারত সরকার ২০২০ সালে নিজ্জরকে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল। দীর্ঘদিন ধরেই খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগে কানাডার সমালোচনা করে আসছে দিল্লি।

উল্লেখ্য, কানাডায় প্রায় সাত লাখ ৭০ হাজার শিখ ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন। নতুন হাইকমিশনার নিয়োগের মাধ্যমে প্রায় এক বছর ধরে চলা এই ক‚টনৈতিক সংকট সমাধানের একটি স্পষ্ট ইঙ্গিত মিলছে। সূত্র : সিবিসি নিউজ

RELATED ARTICLES

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

“আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা, আবৃত্তি এবং কবিতা...

টরন্টোতে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালিত

বাংলা কাগজ ডেস্ক : গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেইন স্ট্রীট ও ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে’র মাঝামাঝি জায়গায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কের স্থায়ী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন তথ্য দিচ্ছে রাশিয়া

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালাতে ইরানকে গোপন ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিষয়টি সম্পর্কে...

হরমুজ প্রণালি বন্ধ করবে না ইরান, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ...

সমর্থকের দোষে রিয়াল মাদ্রিদকে জরিমানা করল ‍উয়েফা

স্পোর্টস ডেস্ক : এক সমর্থকের অপরাধে জরিমানা গুনতে হচ্ছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহে তারা ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

Recent Comments