Wednesday, April 15, 2026
Wednesday, April 15, 2026
Home ইন্টারন্যাশনাল ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহত ১১

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, সাক্তি জেলার সিংঘিতারাই অঞ্চলে অবস্থিত এ বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটির মালিক বেদান্ত শিল্পগোষ্ঠী। এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটিতে উৎপাদন শুরু হয় ২০২৫ সাল থেকে।

সাক্তি জেলা পুলিশ ও প্রশাসনসূত্রে জানা গেছে , বিস্ফোরণের অল্প সময়ের মধ্যেই স্থানীয় প্রশাসন এবং পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে।

জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর মঙ্গলবার রাতে বলেন, চার জন কর্মচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন, আর বাকি সাত জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। আহত ২২ জন কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, বেদান্ত শিল্পগোষ্ঠী কর্তৃপক্ষ দাবি করেছে, কারাখানাটির বয়লার ইউনিট তারা সরাসরি পরিচালনা করতে না। এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড (এনজিএসএল) নামে অপর একটি কোম্পনি বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার ইউনিট পরিচালনা ও রক্ষাবেক্ষণের দায়িত্বে ছিল।

তবে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা বেদান্ত শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। এ প্রসঙ্গে বলা হয়েছে, এই মুহূর্তে আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হলো নিহতদের পরিবারকে সহায়তা করা এবং আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

RELATED ARTICLES

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি...

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া...

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

অনলাইন ডেস্ক : কানাডার রাজনীতিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী। এই ঘটনায়...

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি...

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া...

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

Recent Comments