Thursday, March 5, 2026
Thursday, March 5, 2026
Home ইন্টারন্যাশনাল ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলা: ‘ডিভি’ লটারি স্থগিত করলেন ট্রাম্প

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলা: ‘ডিভি’ লটারি স্থগিত করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এক পর্তুগিজ নাগরিকের বন্দুক হামলার জেরে ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম।

পোস্টে তিনি বলেছেন, ‘ব্রাউন বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ৪৮ বছর বয়সী ক্লডিও ম্যানুয়েল নেভেস ভ্যালেন্টি ২০১৭ সালে ডাইভার্সিটি লটারি ইমিগ্রান্ট ভিসা প্রোগ্রামের (ডিভি ১ ভিসা) আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ ও গ্রিনকার্ড পেয়েছিলেন। এই জঘন্য ব্যক্তিকে কখনই আমাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া উচিত ছিল না।’

নেয়োম বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে, আমি অবিলম্বে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবাকে ‘ডিভি ১ ভিসা’ প্রোগ্রাম বন্ধ করার নির্দেশ দিচ্ছি- যাতে আমেরিকানরা এই বিপর্যয়কর নীতির মাধ্যমে আর ক্ষতিগ্রস্ত না হয়।’

তবে কতদিন এই স্থগিতাদেশ বহাল থাকবে বা বিকল্প কোন প্রক্রিয়াটি চালু করছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় রোড আইল্যান্ডের প্রোভিডেন্সের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং নয়জন আহত হন। এর দুই দিন পর ম্যাসাচুসেটসের ব্রুকলাইনে এমআইটি অধ্যাপক নুনো লুরিরোকে হত্যার অভিযোগ ওঠে। পরে বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের একটি স্টোরেজ ইউনিটে নেভেস-ভ্যালেন্তেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এসময় তার কাছে এইসব হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং হামলার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, ডাইভারসিটি ভিসা (ডিভি ১) লটারি হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি অভিবাসন কর্মসূচি, যার মাধ্যমে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে স্থায়ীভাবে দেশটিতে বসবাসের সুযোগ দেওয়া হয়। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম তারাই এতে অংশ নিতে পারে। প্রতি বছর লাখ লাখ অভিবাসী গ্রিনকার্ডের জন্য আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে লটারির মাধ্যমে প্রতি বছর মাত্র ৫০ হাজার মানুষকে গ্রিনকার্ড প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার।

সূত্র: আনাদোলু

RELATED ARTICLES

কর্মক্ষেত্রে ফিরলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক : বুধবার (৪ মার্চ) নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইউনুস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জনাব মো....

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, কমপক্ষে ৮০ মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া...

ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ ও পঞ্চম দিনে এক নতুন রণকৌশল হাতে নিয়েছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এবং...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কর্মক্ষেত্রে ফিরলেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক : বুধবার (৪ মার্চ) নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইউনুস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন জনাব মো....

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, কমপক্ষে ৮০ মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া...

ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ ও পঞ্চম দিনে এক নতুন রণকৌশল হাতে নিয়েছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এবং...

যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের

অনলাইন ডেস্ক : ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য নিহত বা আহত হয়েছেন...

Recent Comments