Wednesday, April 15, 2026
Wednesday, April 15, 2026
Home খেলাধুলা ব্যালন ডি’অর জয়ের পর ফিফা বর্ষসেরাও দেম্বেলে

ব্যালন ডি’অর জয়ের পর ফিফা বর্ষসেরাও দেম্বেলে

স্পোর্টস ডেস্ক : ফিফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন। লামিনে ইয়ামাল ও রাফিনিয়াদের পেছনে ফেলে প্রথমবার এই পুরস্কার জিতলেন এই তারকা। মঙ্গলবার কাতারের দোহায় আয়োজিত এই অনুষ্ঠানে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি টানা তৃতীয়বারের মতো ফিফা বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন।

পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ে দেম্বেলে ছিলেন অন্যতম প্রধান নায়ক। ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড, যার মধ্যে লিগ ওয়ানে তার গোল সংখ্যা ছিল ২১—এতে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হন। সেপ্টেম্বরে চলতি বছরের ব্যালন ডি’অরও জেতেন দেম্বেলে। এছাড়া পিএসজির ঘরোয়া সব শিরোপা জয়ে এবং ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার পথেও তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ।

নারী ফুটবলে আইতানা বনমাতি এ বছরও নিজের আধিপত্য বজায় রেখেছেন। চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি টানা তৃতীয়বারের মতো নারী ব্যালন ডি’অর জিতেছেন। তার নেতৃত্বে বার্সেলোনা ঘরোয়া ট্রেবল জেতে এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছায়। আন্তর্জাতিক পর্যায়ে বনমাতি স্পেনকে ইউরো ২০২৫-এর ফাইনালে তুললেও টাইব্রেকারে ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয় দলটি। তবে পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

ইংল্যান্ডকে টানা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানোর কৃতিত্বে সারিনা উইগম্যান পঞ্চমবারের মতো সেরা নারী কোচ নির্বাচিত হয়েছেন। পুরুষদের বিভাগে পিএসজিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেওয়ায় সেরা পুরুষ কোচ নির্বাচিত হন লুইস এনরিকে।

সেরা নারী গোলরক্ষক হয়েছেন ইংল্যান্ড ও চেলসির হান্না হ্যাম্পটন। ইউরো ২০২৫ জয়ে তার পেনাল্টি শুটআউট সেভগুলো ছিল গুরুত্বপূর্ণ, পাশাপাশি ক্লাব পর্যায়ে তিনি ঘরোয়া ট্রেবলও জেতেন।

সেরা পুরুষ গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা, যিনি বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলেন এবং পিএসজির ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন।

নারী ফুটবলে সেরা গোলের জন্য ফিফা মার্তা অ্যাওয়ার্ড জিতেছেন মেক্সিকোর লিজবেথ ওভালে। মার্চে গুয়াদালাহারার বিপক্ষে টাইগ্রেসের হয়ে করা তার দুর্দান্ত স্করপিয়ন কিক গোলটি সেরা হিসেবে নির্বাচিত হয়।

পুরুষদের সেরা গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন সান্তিয়াগো মন্তিয়েল। মে মাসে আর্জেন্টাইন প্রিমেরা লিগে ইন্দিপেন্ডিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে ইন্ডিপেন্দিয়েন্তের হয়ে করা তার ওভারহেড কিক গোলটি এই সম্মান পায়।

RELATED ARTICLES

৯ উইকেট শিকার করে ব্রাজিলের পেসারের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বল হাতে একাই ৯ উইকেট শিকার করেছেন তিনি। কালাহারি নারী...

শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে হারানোর একদিন পরই শ্রীলঙ্কার কাছে...

মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল বললেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

স্পোর্টস ডেস্ক : স্পেন ও মিশরের গোলশূন্য প্রীতি ম্যাচকে ঘিরে মুসলিমবিদ্বেষী স্লোগানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ঘটনাটি ঘটেছে বার্সেলোনার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী। এই ঘটনায়...

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি...

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া...

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

Recent Comments