Tuesday, March 17, 2026
Tuesday, March 17, 2026
Home ইন্টারন্যাশনাল বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্টকে অপসারণ

বেনিনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্টকে অপসারণ

অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে দেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে রয়েছে বলে রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে একদল সেনাসদস্য জানিয়েছে।

ভাষণে সেনাসদস্যদের দলটি বলেছে, তারা প্রেসিডেন্ট প্যাট্রিস তালনকে অপসারণ করেছেন। যদিও বেনিনের ক্ষমতায় টানা ১০ বছর থাকা তালনের আগামী বছরের এপ্রিলে পদত্যাগ করার কথা ছিল।

মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন (সিএমআর) নামে নিজেদের পরিচয় দেওয়া সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, তারা বৈঠক করে প্যাট্রিস তালনকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সেনাবাহিনীর ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির প্রেসিডেন্ট তালনকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সেই বিষয়ে সেনাবাহিনী কিছু জানায়নি।

দেশটিতে নিযুক্ত ফরাসি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, প্রেসিডেন্টের সরকারি বাসভবনের কাছে ক্যাম্প গুয়েজোতে গোলাগুলির খবর পাওয়া গেছে। দেশটিতে অবস্থানরত ফরাসি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বাসায় থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

এদিকে, প্যাট্রিস তালন নিরাপদে আছেন এবং সেনাবাহিনী পরিস্থিতি স্বাভাবিকে ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট প্যাট্রিস তালন নিরাপদ আছেন এবং সেনাবাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ ফিরিয়ে নিচ্ছে। যদিও একদল সৈন্য তাকে ক্ষমতাচ্যুত করার দাবি জানিয়েছে।

কার্যালয় বলেছে, অল্প কিছু সৈন্যের একটি দল কেবল টেলিভিশন স্টেশনের নিয়ন্ত্রণ নিয়েছে। নিয়মিত সেনাবাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণ নিচ্ছে। অন্যান্য শহর ও দেশ পুরোপুরি নিরাপদ আছে।

• সীমান্ত বন্ধ, রাজনৈতিক দল স্থগিত
তালনকে অপসারণের দাবি করা সেনাবাহিনীর দলটি বলেছে, দেশের সব সীমান্ত বন্ধ এবং রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বেনিনের পররাষ্ট্রমন্ত্রী ওলুশেগুন আজাদি বাকারি বলেছেন, দেশে একটি অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

‘‘সেনাবাহিনীর একটি বৃহৎ অংশ ও ন্যাশনাল গার্ড এখনও প্রেসিডেন্টের প্রতি অনুগত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।’’

সূত্র: এএফপি, রয়টার্স।

RELATED ARTICLES

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের অতর্কিত হামলা, নিহত ৪০০

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে কমপক্ষে ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন...

ভারতের দুই সংস্থার ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

অনলাইন ডেস্ক : ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা...

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকা থেকে বাড়িমুখী মানুষের ঢল নেমেছে আব্দুল্লাহপুর বাস টার্মিনালে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ এর আশপাশের সড়কগুলোতে তীব্র...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের অতর্কিত হামলা, নিহত ৪০০

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে কমপক্ষে ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন...

ভারতের দুই সংস্থার ওপর নিষেধাজ্ঞার সুপারিশ

অনলাইন ডেস্ক : ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা...

অরিজিতের পর প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন শ্রেয়া ঘোষাল!

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসর নিয়ে হইচই ফেলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার তার পথে হাঁটার ইঙ্গিত শ্রেয়া ঘোষালের। জানালেন...

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানী ঢাকা থেকে বাড়িমুখী মানুষের ঢল নেমেছে আব্দুল্লাহপুর বাস টার্মিনালে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ এর আশপাশের সড়কগুলোতে তীব্র...

Recent Comments