Friday, April 17, 2026
Friday, April 17, 2026
Home বিজ্ঞান বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়, প্রযুক্তি বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ

বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়, প্রযুক্তি বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ

অনলাইন ডেস্ক : ইন্টারনেটের বিশাল অংশ পরিচালনাকারী ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম অ্যামাজন ওয়েব সার্ভিসেস সোমবার কয়েক ঘণ্টার জন্য অচল হয়ে পড়ে। এতে বিশ্বজুড়ে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। বিশেষ করে ব্যাংকিং সেবা, সামাজিক যোগাযোগমাধ্যম, বিমান টিকিট বুকিং, অনলাইন শপিংসহ নানা সেবা একযোগে বন্ধ হয়ে যায়।

কোটি কোটি ব্যবহারকারী সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোবাইলের মাধ্যমে কফি অর্ডার করা বা প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করতে পারেননি। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে শুরু করে ইউরোপ ও এশিয়ার বহু জায়গায় এই বিপর্যয়ের প্রভাব পড়ে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করল-বিশ্বব্যাপী ইন্টারনেট কাঠামো কতটা নাজুক। যদিও এডব্লিউএস এবং অন্যান্য ক্লাউড সেবা সাধারণত খুবই নির্ভরযোগ্য, তবু ইন্টারনেট আসলে জটিল সংযোগের এক বিশাল জাল, যা সবচেয়ে দুর্বল অংশের ওপর নির্ভর করে।

তবে এবারের বিপর্যয়ের মূল কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, একটি গুরুত্বপূর্ণ সেবা-যা ওয়েবসাইটের সহজ নামকে আইপি ঠিকানায় রূপান্তর করে-তা হঠাৎ করে অ্যামাজনের সার্ভারে থাকা হাজারো প্রতিষ্ঠানের ডাটাবেসের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। ফলে মুহূর্তেই ভেঙে পড়ে অনলাইন সেবার নেটওয়ার্ক।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিপর্যয় ক্রমেই ঘন ঘন ঘটছে, যা বৈশ্বিক প্রযুক্তি অবকাঠামোর ওপর আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। তারা সতর্ক করে বলেন, এমন প্রতিটি আউটেজই আমাদের মনে করিয়ে দেয়-ডিজিটাল দুনিয়া যতই শক্তিশালী মনে হোক না কেন, এটি এখনো ভয়াবহভাবে ভঙ্গুর।’

RELATED ARTICLES

শিশুদের ক্ষতি ও সোশ্যাল মিডিয়া আসক্তি তৈরির দায়ে মেটা ও গুগলকে ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা

অনলাইন ডেস্ক : শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি তৈরির দায়ে প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত করে ৬০ লাখ মার্কিন...

রোবটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট

অনলাইন ডেস্ক : রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল চীন। সম্প্রতি চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন এক হিউম্যানয়েড (মানব সদৃশ)...

বার্ধক্য প্রতিরোধে আসছে নতুন ওষুধ, অবিশ্বাস্য সময় পর্যন্ত বাঁচবে মানুষ

অনলাইন ডেস্ক : মানুষের বার্ধক্য প্রতিরোধে ওষুধ তৈরির জন্য চীনা গবেষণাগারে চলছে বিরাট কর্মযজ্ঞ। অবিশ্বাস্য শোনালেও এমন কাজ সফল হলে মানুষের আয়ু দ্বিগুণ পর্যন্ত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরান যুদ্ধের কারণে খাদ্য সংকটের সম্মুখীন যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক : ইরান যুদ্ধের প্রভাব ইউরোপেও পড়তে শুরু করেছে। যুক্তরাজ্যে কার্বন ডাই-অক্সাইডের সম্ভাব্য ঘাটতির কারণে মাংস প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে পানীয় শিল্প পর্যন্ত...

ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু

অনলাইন ডেস্ক : লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এটি কার্যকর হয়। এর...

প্রবাসী আয়ে ফের রিজার্ভ ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : গেল মার্চ মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। চলতি এপ্রিলেও এ প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। এর প্রভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে...

হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, যাবেন ৪১৯ জন হজযাত্রী

অনলাইন ডেস্ক : সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে ১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। ১৭ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল...

Recent Comments