Saturday, February 7, 2026
Saturday, February 7, 2026
Home খেলাধুলা বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ঘুমিয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা!

বিশ্বকাপ ট্রফি জড়িয়ে ঘুমিয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটাররা!

স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৯৮ রান, পরে দক্ষিণ আফ্রিকাকে ২৪৬ রানে থামিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করে নেয় হারমানপ্রীত কৌরের দল।

ম্যাচ শেষে মাঠে ও হোটেলে উল্লাসে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেটাররা। দলের সদস্যদের নানা ভঙ্গিমায় আনন্দ প্রকাশের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। এর মধ্যে বিশেষভাবে নজর কাড়ে জেমিমা রদ্রিগেজ ও স্মৃতি মান্ধানার একসঙ্গে তোলা একটি ছবি।

জেমিমা তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘গুড মর্নিং ওয়ার্ল্ড’। ছবিতে দেখা যায়, জেমিমা ও স্মৃতি হোটেল রুমে বিশ্বকাপ ট্রফির পাশে শুয়ে আছেন, দুজনের মুখে তৃপ্তি ও আনন্দের হাসি।

ঐতিহাসিক এই জয়ের পর দলের অন্যতম তারকা স্মৃতি মন্ধানা ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে জানান, এখনো তিনি বিশ্বাস করতে পারছেন না যে ভারত সত্যিই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

স্মৃতি বলেন, ‘আমি জানি না কীভাবে প্রতিক্রিয়া জানাবো। এখনো বিশ্বাস হচ্ছে না। ক্রিকেট মাঠে কখনো এতটা আবেগী হইনি। ঘরের মাঠে বিশ্বকাপ জেতা-একেবারেই অবাস্তব লাগছে।’

RELATED ARTICLES

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা

স্পোর্টস ডেস্ক : এলেনা রিবাকিনা যেন হিসাব মেলাতেই ফিরে এসেছিলেন মেলবোর্ন পার্কে। তিন বছর আগে যে কোর্টে পরাজয়ের স্বাদ পেয়েছিলেন, সেই রড লেভার অ্যারেনাতেই...

ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানের ক্ষতি ৩৮ মিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য ভয়াবহ আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। রেভস্পোর্টসের এক...

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের...

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

অনলাইন ডেস্ক : জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী...

ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। শনিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা...

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, জামায়াতের সঙ্গে করবে না ঐক্য সরকার: রয়টার্সকে তারেক রহমান

অনলাইন ডেস্ক : নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তাঁর দলের এককভাবে...

Recent Comments