Home বাংলাদেশ বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (৯ মার্চ) বিমানের জনসংযোগ শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতময় পরিস্থিতির জেরে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তার মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবের উল্লেখিত চারটি রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

তবে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো আপাতত ১০ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট দেশের বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে এই দুটি রুটে পুনরায় বিমান চলাচল শুরু হতে পারে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বিমানের ফ্লাইট সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে বিমান কলসেন্টার : ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে বলেছে বিমান।

RELATED ARTICLES

ভারতে যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল

অনলাইন ডেস্ক : অবশেষে গ্রেপ্তার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ। এ সময় তার সহযোগী...

জ্বালানি তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানীসহ সারাদেশে পাম্পগুলোতে ভিড় বাড়ার প্রেক্ষাপটে এবার যানবাহনে তেল বিক্রির সর্বোচ্চ সীমা...

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

অনলাইন ডেস্ক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রেমিট্যান্সে বড় ধরনের ধসের শঙ্কা

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় দেশের জনশক্তি র ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী কর্মীদের চাকরি হারানোর শঙ্কা প্রকট...

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল...

সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর মেয়ের মৃত্যু...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সৌদি সফরে চীনের বিশেষ দূত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী...

Recent Comments

Exit mobile version