Wednesday, June 24, 2026
Wednesday, June 24, 2026
Home বাংলাদেশ বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে, জানাল বেবিচক

বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে, জানাল বেবিচক

অনলাইন ডেস্ক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

শনিবার বিকাল ৫টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

তবে তিনি যখন বিজ্ঞপ্তি পাঠান সে সময় কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এ অংশে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়িকে আগুন নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। এ ছাড়াও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট ও বাংলাদেশ নৌবাহিনী।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে।

বিমানের এক জ্যেষ্ঠ ক্যাপ্টেন বলেন, পার্কিং স্ট্যান্ড ১৪-এর কাছে কার্গো কমপ্লেক্স এলাকায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক দল সক্রিয়ভাবে কাজ করছে। সব বিমান নিরাপদে আছে বলে নিশ্চিত করা হয়েছে।

RELATED ARTICLES

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

Recent Comments