Thursday, March 5, 2026
Thursday, March 5, 2026
Home স্বাস্থ্য বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, নিহত নারী ছিলেন ৪০–৫০ বছর বয়সী। ২১ জানুয়ারি তিনি নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হন। শুরুতে জ্বর ও মাথাব্যথা দেখা দেয়, পরে অতিরিক্ত লালা নিঃসরণ, দিকভ্রান্তি ও খিঁচুনি দেখা দেয়। এক সপ্তাহ পর তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরদিন পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়।

সংক্রমণের উৎস হিসেবে ডব্লিউএইচও জানিয়েছে, ওই নারী কাঁচা খেজুরের রস পান করেছিলেন। তার সংস্পর্শে থাকা ৩৫ জনের পরীক্ষা করা হয়েছে, যাদের সবার ফল নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।

নিপাহ ভাইরাস সাধারণত বাদুড় দ্বারা দূষিত ফল বা খাদ্যপণ্যের মাধ্যমে ছড়ায়। আক্রান্ত হলে মৃত্যুর হার সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে, তবে এটি সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। ভারতের পশ্চিমবঙ্গেও সম্প্রতি দুইটি সংক্রমণ শনাক্ত হওয়ায় এশিয়ার কয়েকটি দেশের বিমানবন্দরগুলোতে তাপমাত্রা পরীক্ষা জোরদার করা হয়েছে।

ডব্লিউএইচও বলেছে, আন্তর্জাতিকভাবে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কম, তাই কোনো ভ্রমণ বা বাণিজ্যিক নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়নি। বর্তমানে নিপাহ ভাইরাসের নির্দিষ্ট কোনো ওষুধ বা টিকা নেই।

সূত্র: আরব নিউজ

RELATED ARTICLES

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ নারী

অনলাইন ডেস্ক : চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য দেখালেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির চিকিৎসকেরা। মাত্র তিন দিনেই পাকস্থলীর ক্যানসার থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ৪০ বছর...

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির কর্তৃপক্ষ। কেননা,...

শীতে রোজ কেন খাবেন স্ট্রবেরি

অনলাইন ডেস্ক : শীত মানেই নানা ধরনের মৌসুমি ফলের প্রাচুর্য। এর মধ্যে স্ট্রবেরি শুধু স্বাদেই নয়, গুণেও অনন্য। এই লালচে, রসালো ফলটি যেমন দৃষ্টিনন্দন,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

অনলাইন ডেস্ক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার...

বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক : উদয়পুরে জমকালো বিয়ের পর এবার হায়দরাবাদে বিবাহোত্তর অনুষ্ঠানে নজর কাড়লেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি...

‘বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক...

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সকল...

Recent Comments