Thursday, March 5, 2026
Thursday, March 5, 2026
Home ইন্টারন্যাশনাল ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর হঠাৎ পদত্যাগ, শেয়ারবাজারে বড় ধস

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর হঠাৎ পদত্যাগ, শেয়ারবাজারে বড় ধস

অনলাইন ডেস্ক : ইউরোপের অর্থনীতির আকাশে আবারও নেমেছে অস্থিরতার কালো মেঘ। সোমবার (৬ সেপ্টেম্বর) ইউরোর মান হ্রাসের সঙ্গে সঙ্গে ফরাসি শেয়ারবাজারও নামে বড় ধস। নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু বাজেট পরিকল্পনা নিয়ে বামপন্থী আইন প্রণেতাদের চাপের মুখে পদত্যাগের পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

রাজনৈতিক এই নাটকীয় ঘটনার পর প্যারিসের প্রধান সূচক ২ শতাংশ কমে যায়। এতে ইউরোপের সবচেয়ে দুর্বল পারফর্মিং সূচকে পরিণত হয়েছে। এছাড়া ইউরোর মানও পড়ে যায় দশমিক ৭ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী লেকর্নুর আকস্মিক পদত্যাগ ফ্রান্সের রাজনৈতিক সংকটকে আরও গভীর করেছে। ড্যান্সকে ব্যাংকের বিশ্লেষক কার্স্টিন কুন্ডবি-নিলসেন বলেন, ‘মাত্র ১২ ঘণ্টা টিকে থাকা একটি মন্ত্রিসভা দেখায় ফরাসি সংসদে বাজেট পাসের কোনো আগ্রহ নেই। এই অনিশ্চয়তা ইউরোপকে আরও দুর্বল করেছে।’

মিড-ক্যাপ স্টকগুলো ৩ শতাংশ পর্যন্ত পড়ে গেছে। গত এপ্রিলের পর এটি সবচেয়ে বড় একদিনের পতন। অন্য ইউরোপীয় বাজারগুলোও ক্ষতির হাত থেকে রেহাই পায়নি।

আইজি গ্রুপের বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্প বলেন, ‘ফ্রান্সের রাজনৈতিক অনিশ্চয়তা এখন ইউরোপীয় সম্পদের ওপর ছায়া ফেলছে। বাজারে কেউই নিরাপদ মনে করছে না।’

এদিকে ফরাসি সরকারি বন্ডের ওপর চাপ বাড়ায় ১০ বছরের ঋণের বন্ড বেড়ে দাঁড়িয়েছে ৩.৫৮৫ শতাংশে। বিনিয়োগকারীরা এখন ফরাসি ঋণের বদলে জার্মান বন্ডের প্রতি ঝুঁকছেন। ফলে দুই দেশের মধ্যে ঋণ-ফারাক ৮৬.৫৮ বেসিস পয়েন্টে পৌঁছেছে। যা জানুয়ারির পর সর্বোচ্চ।

RELATED ARTICLES

‘বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক...

ইরানে আরও একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করল আইআরজিসি

অনলাইন ডেস্ক : ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ (F-15) যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয়...

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানের যুদ্ধজাহাজ, কমপক্ষে ৮০ মৃতদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। এমনটি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

অনলাইন ডেস্ক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার...

বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক : উদয়পুরে জমকালো বিয়ের পর এবার হায়দরাবাদে বিবাহোত্তর অনুষ্ঠানে নজর কাড়লেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি...

‘বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক...

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সকল...

Recent Comments