Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home বিনোদন ফুটবলার হতে চাওয়া নোরা ফাতেহি যেভাবে বলিউড তারকা হলেন

ফুটবলার হতে চাওয়া নোরা ফাতেহি যেভাবে বলিউড তারকা হলেন

বিনোদন ডেস্ক : বলিউড মানেই গ্ল্যামার আর চোখধাঁধানো নাচ। আর এই অঙ্গনে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নাম নোরা ফাতেহি। তবে আজকের এই দাপুটে নৃত্যশিল্পী ও অভিনেত্রীর লক্ষ্য ছিল একসময় একেবারে ভিন্ন। শৈশবে তিনি ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ফুটবলার হওয়ার সেই অপূর্ণ আকাঙ্ক্ষা ও বলিউড পাড়ায় নিজের জয়যাত্রার গল্প শুনিয়েছেন এই মরক্কো বংশোদ্ভূত সুন্দরী।

এই অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অন্যরকম ঝোঁক। কিন্তু মাত্র ১১ বছর বয়সে এক ভয়াবহ চোটের কারণে তার খেলার মাঠের স্বপ্ন চিরতরে থমকে যায়। সেই সময়টিকে জীবনের কঠিনতম অধ্যায় হিসেবে অভিহিত করেছেন তিনি।

তবে খেলার মাঠের সেই লড়াই তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে, যা পরবর্তীতে ভারতের বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে বলে মনে করেন নোরা।

বলিউডে নোরার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। তবে তিনি ব্যাপক পরিচিতি পান মূলত দক্ষিণ ভারতীয় সিনেমার গানে পারফর্ম করে। তেলেগু সিনেমা ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘কিক টু’-তে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানের পুনর্নির্মাণে নোরার পারফরম্যান্স রীতিমতো রেকর্ড গড়ে। গানটি প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পায়, যা সেই সময় কোনো হিন্দি গানের জন্য ছিল প্রথম কোনো ঘটনা।

তবে পেশাদার ফুটবলার হতে না পারলেও আন্তর্জাতিক ফুটবলের বড় বড় আসরে নোরার উপস্থিতি নিয়মিত। ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করা ছাড়াও বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও নিয়মিত পারফর্ম করতে দেখা যায় এই তারকাকে।

RELATED ARTICLES

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক : দুই পুত্রের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। গত মাসে অর্থাৎ ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে এসেছে কন্যাসন্তান। এমনটা...

তৃতীয় বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

বিনোদন ডেস্ক : সম্পর্কের কথা আগেই জানিয়েছিলেন, এবার তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। বিয়ে নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও...

ফোর্বসের তালিকায় হানিয়া আমির

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি বড় অর্জন। চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments