Saturday, June 6, 2026
Saturday, June 6, 2026
Home বাংলাদেশ ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

অনলাইন ডেস্ক : রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে ঘটনাস্থলে একজন পথচারী নিহত হয়েছেন বলে তারা শুনেছেন। তবে তার নাম, পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলার সময় হঠাৎ একটি বিয়ারিং প্যাড ওপর থেকে নিহত ব্যক্তির মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানতে চাইলে তেঁজগাও থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুজ্জামান বলেন, ‘আমরা ডিউটিরত অবস্থায় পাশেই ছিলাম। খবর পেয়ে দ্রুত এসে দেখি একজন মৃত অবস্থায় পড়ে আছে।’

এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণে দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। কখন চালু হবে তা এখনো নিশ্চিত করা যায়নি।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এর ফলে আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এ ঘটনায় বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মধ্যে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ার এ ঘটনা ঘটল।

RELATED ARTICLES

দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬

অনলাইন ডেস্ক : চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে...

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানালো পাকিস্তান

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ...

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয় ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন সামরিক বাহিনীর হামলা

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, ড্রোনগুলো ওই...

৩৯ দেশের ওপর ট্রাম্পের অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া বেশ কয়েকটি অভিবাসন নীতির ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। এর ফলে ৩৯টি দেশের অভিবাসীর...

দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬

অনলাইন ডেস্ক : চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে...

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

​স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের দারুণ সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টিনার সামনে। আগামীকাল শনিবার হন্ডুরাসের বিপক্ষে জয় পেলেই শীর্ষে...

Recent Comments