Friday, July 17, 2026
Friday, July 17, 2026
Home বিনোদন প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন পাড়াতেই ব্যস্ততা বেশি তার। ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক কাজও মুক্তি পেয়েছে তার। এমন সময়ে এক দারুণ সুখবর নিয়ে হাজির হলেন ভারতের এই দেশি গার্ল। জানালেন, হলিউডের নন্দিত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি ফরচুন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রজেক্টটি সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি। এই যৌথ উদ্যোগটি কোনো চলচ্চিত্র, বাণিজ্যিক প্রচারণা নাকি কোনো জনকল্যাণমূলক কাজ—সে বিষয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী।

কথাপ্রসঙ্গে প্রিয়াঙ্কা আরও বলেন, হলিউডের বেশ কয়েকজন নারী অভিনয়শিল্পী তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেন। যাদের ক্যারিয়ারকে তিনি গভীরভাবে শ্রদ্ধা করেন, তাদের মধ্যে অন্যতম অ্যাঞ্জেলিনা জোলি। এছাড়া পেনেলোপ ক্রুজ এবং সালমা হায়েকের নামও উল্লেখ করেন প্রিয়াঙ্কা। এই তারকাদের নিজের বন্ধু ও রোল মডেল হিসেবে বর্ণনা করে পশ্চিমা বিনোদন জগতে তাদের অবদান ও স্থায়ী প্রভাবের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

যদিও এই প্রজেক্টের বিস্তারিত তথ্য এখনো আড়ালেই রয়েছে, তবে ‘বরফি’ খ্যাত এই অভিনেত্রীর মন্তব্য ভক্ত ও সিনেমা প্রেমীদের মাঝে নতুন জল্পনা-কল্পনা উসকে দিয়েছে। দর্শকরা প্রবল ধারণা করছেন, খুব শিগগিরই বড় কোনো হাই-প্রোফাইল আন্তর্জাতিক প্রজেক্টে একসঙ্গে পর্দা কাঁপাতে দেখা যেতে পারে জোলি ও প্রিয়াঙ্কাকে।

RELATED ARTICLES

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

বিনোদন ডেস্ক : এআই প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় বড় আইনি পদক্ষেপ নিলেন বলিউড অভিনেত্রী ও আইপিএল দল পাঞ্জাব কিংসের সহ-মালিক...

রিহানাকে কোটি টাকার ব্রেসলেট উপহার আম্বানি পরিবারের

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত পপতারকা রিহানা ও ভারতের আম্বানি পরিবারের সুসম্পর্ক নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক পারিবারিক আয়োজনে অংশ নিয়ে আম্বানি পরিবারের...

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments