Saturday, May 9, 2026
Saturday, May 9, 2026
Home বিনোদন প্রকাশ্যেই মেয়েকে শাসন করলেন শাহরুখ

প্রকাশ্যেই মেয়েকে শাসন করলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি ৬০ বছর পূর্ণ করেছেন। জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুভেচ্ছাবার্তার মধ্যে একটিই ছিল বিশেষ, তা হলো তার মেয়ে সুহানা খানের শুভেচ্ছা। তবে বাবার এই ভালোবাসাপূর্ণ পোস্টে ছিল শাসনের রেশও, যা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। খবর নিউজ ১৮’র।

রোববার শাহরুখ খান তার জন্মদিনে সারা বিশ্ব থেকে অসংখ্য শুভেচ্ছা পেয়েছেন। তার মধ্যে সবচেয়ে হৃদয়গ্রাহী ছিল মেয়ে সুহানা খানের পোস্ট। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দুটো বড় কাপ কফির ছবি ছিল। একটি কাপে লেখা ছিল ‘কিং’ (রাজা), যা ছিল শাহরুখের জন্য, আর অন্য কাপের লেখা ছিল ‘রাজার রাজকন্যা’, অর্থাৎ সুহানার জন্য।

মেয়ে সুহানার এই মনোরম শুভেচ্ছায় শাহরুখ খান মুগ্ধ হলেও, তার নিজের বিশেষ ধরনের চিন্তা ও স্বভাব সরাসরি প্রকাশ পেলেন। সুহানার পোস্টে ধন্যবাদ জানাতে গিয়ে শাহরুখ খান লিখলেন, ‘ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনও ছোটই আছো।’

বাবার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় এক নতুন আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা বলছেন, বয়স যতই হোক, বাবার চোখে মেয়ে তো সবসময়ই ছোট থাকে। কিছু ভক্ত শাহরুখের এই ছোট্ট কিন্তু মিষ্টি শাসনের প্রশংসাও করেছেন, বলছেন, বাবার ভালোবাসার সাথে এই দৃষ্টি এবং নজরদারি যেন মেয়ের প্রতি এক আলাদা ধরনের যত্নশীলতা প্রদর্শন করছে।

RELATED ARTICLES

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

৪৯ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছেন বিজয় থালাপতি

বিনোদন ডেস্ক : এক ঐতিহাসিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে। চলতি বিধানসভা নির্বাচনে জয় পেতে যাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিতে আসা জোসেফ...

মদ ছেড়ে এখন সবচেয়ে সুখী টম হল্যান্ড

বিনোদন ডেস্ক : মদ্যপান ছেড়ে দেওয়ায় এখন জীবনের সেরা সময় পার করছেন হলিউড অভিনেতা টম হল্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘স্পাইডারম্যান’ খ্যাত এই তারকা জানান,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হাম ও উপসর্গে ঝরে গেল আরো ৭ প্রাণ

অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের...

হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঘটনায় জনস্বাস্থ্যে ঝুঁকি কম: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক : প্রমোদতরী ‘এমভি হন্দিয়াস’-এ হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঘটনায় জনস্বাস্থ্যে ঝুঁকি ‘কম’ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক সংবাদ সম্মেলনে এ কথা জানান...

শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : দলের আলোচিত নেতা শুভেন্দু অধিকারীর ওপরই আস্থা রাখতে যাচ্ছে বিজেপি। তিনিই হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামীকাল শনিবার (৯ মে) তিনি...

ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা

অনলাইন ডেস্ক : ইরানের রাজধানী তেহরানসহ একাধিক এলাকায় হুট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে...

Recent Comments