Saturday, June 27, 2026
Saturday, June 27, 2026
Home কমিউনিটি প্যানোরমা আন্তর্জাতিক বুক অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত কবি মৌ মধুবন্তী বিশ্বসাহিত্যে বাংলা ও...

প্যানোরমা আন্তর্জাতিক বুক অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত কবি মৌ মধুবন্তী বিশ্বসাহিত্যে বাংলা ও বাঙালির উজ্জ্বল স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে ফের বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন কানাডা প্রবাসী বিশিষ্ট কবি ও সাহিত্যিক মৌ মধুবন্তী। ‘রাইটার্স ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’ (Writers Capital International Foundation) আয়োজিত মর্যাদাপূর্ণ ‘প্যানোরমা ইন্টারন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভ‚ষিত হয়েছেন তিনি। তাঁর লেখা ‘The Art of Haiku & Tanka’ বইটির জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

দীর্ঘ পথচলা ও স্বীকৃতি : মৌ মধুবন্তীর এই অর্জন একদিনের নয়। ২০২০ সাল থেকে তিনি ‘রাইটার্স ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’-এর সাথে যুক্ত থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাহিত্যের প্রতি তাঁর গভীর অনুরাগ এবং সাংগঠনিক দক্ষতার কারণে আন্তর্জাতিক এই সংগঠনটি তাঁকে বারবার সম্মানিত করেছে। এর আগেও এই ফাউন্ডেশনের বিখ্যাত প্রকাশনা ‘Quill Compendium’-এ মৌ মধুবন্তীর ইংরেজি কাব্যগ্রন্থ ‘Dearly Alone’ ফিচার্ড হয়েছিল, যা আন্তর্জাতিক পাঠকমহলে ব্যাপক প্রশংসা কুড়ায়।

নতুন দায়িত্ব ও নেতৃত্ব : শুধুমাত্র একজন লেখক হিসেবেই নয়, একজন সংগঠক ও সম্পাদক হিসেবেও মৌ মধুবন্তী নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। ২০২৬ সালের ‘প্যানোরমা ইন্টারন্যাশনাল লিটারেচার ফেস্টিভ্যাল’-এর ডিরেক্টর অফ লিটারেচার অ্যান্ড কালচার (Director of Literature & Culture) হিসেবে তিনি ইতিমধ্যেই দায়িত্ব পালন করছেন। তাঁর সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি নতুন পালক- তিনি এ বছর ‘Quill Compendium’-এর এডিটোরিয়াল বোর্ডের একজন সম্মানিত এডিটর হিসেবে মনোনীত হয়েছেন।

গবেষণা ও সৃজনশীলতা : সৃজনশীল সাহিত্যচর্চার পাশাপাশি গবেষণাধর্মী কাজেও তিনি সমানভাবে সক্রিয়। প্রতি বছরই প্যানোরমা ফেস্টিভ্যালের নির্দিষ্ট থিম বা বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কবিতা লিখে তিনি কন্ট্রিবিউট করে আসছেন। এছাড়া ২০২৪ সালে একটি আন্তর্জাতিক কনফারেন্সে তিনি গবেষণাধর্মী লেখা নিয়ে অংশগ্রহণ করেন, যা বোদ্ধামহলে সমাদৃত হয়।

হাইকু এবং তানকার মতো জাপানি কবিতার ফর্মে তাঁর দক্ষতা এবং ‘The Art of Haiku & Tanka’ বইটির এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে যে, বাংলা সাহিত্যের সীমানা পেরিয়ে তিনি নিজেকে একজন বিশ্বমানের লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বিশ্বসাহিত্যের এই মঞ্চে মৌ মধুবন্তীর এই জয়যাত্রা আগামীতে আরও সুদূরপ্রসারী হবে- এমনটাই প্রত্যাশা তাঁর ভক্ত ও শুভানুধ্যায়ীদের।

RELATED ARTICLES

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments