Home বাংলাদেশ পাঁচ মামলার আসামি ‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার

পাঁচ মামলার আসামি ‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার

অনলাইন ডেস্ক : পাঁচটি মামলার আসামি ‘এক-এগারো’ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার সকালে ডিবি প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে প্রায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ‘এক-এগারো’ পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন, যার অধীনেই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন।

পরবর্তীতে রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় পার্টির মনোনয়নে দুই দফা ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

RELATED ARTICLES

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে শুনানি চলাকালে জনসমক্ষে শিশুদের...

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক : বলিভিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং তীব্র অর্থনৈতিক সংকটের জেরে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা...

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ : চালক নিহত, আহত ৮৯ জন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষ ঘটেছে। এতে একটি ট্রেনের চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী।...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের এই বিনোদন...

জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রদূতের তুমুল তর্কবিতর্ক

অনলাইন ডেস্ক : জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধির সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউ ইয়র্কে শুনানি চলাকালে জনসমক্ষে শিশুদের...

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক : বলিভিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং তীব্র অর্থনৈতিক সংকটের জেরে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা...

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ : চালক নিহত, আহত ৮৯ জন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষ ঘটেছে। এতে একটি ট্রেনের চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ জনেরও বেশি যাত্রী।...

Recent Comments

Exit mobile version