Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home ইন্টারন্যাশনাল পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

অনলাইন ডেস্ক : জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্বজর্ন জ্যাগল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে পুলিশ। ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংকে তলব করা হয়েছে। লন্ডনে পিটার ম্যান্ডেলসনের লবিং প্রতিষ্ঠানের প্রধান পদত্যাগ করেছেন। খবর রয়টার্সের।

পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। ম্যান্ডেলসনের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক এবং সরকারি তথ্য ফাঁসের অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রীর বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন এমপিরা। এই কেলেঙ্কারি স্টারমারের নেতৃত্বের ভিত নাড়িয়ে দিয়েছে। ইউরেশিয়া গ্রুপ বলছে, এ বছরই স্টারমারের ক্ষমতা হারানোর আশঙ্কা ৮০ শতাংশ। যদিও স্টারমার দাবি করেছেন, ম্যান্ডেলসন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। কিন্তু লেবার পার্টির ভেতরে ক্ষোভ বাড়ছে। সব মিলিয়ে মে মাসের স্থানীয় নির্বাচনের পর স্টারমারের প্রধানমন্ত্রিত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এদিকে লবিং প্রতিষ্ঠান ‘গ্লোবাল কাউন্সিল’-এর প্রধান নির্বাহী বেঞ্জামিন ওয়েগ-প্রসার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নথিতে এই প্রতিষ্ঠানের সঙ্গে দণ্ডিত ওই অপরাধীর সম্পর্কের তথ্য আসার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী
জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্বজর্ন জাগল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে পুলিশ। ৭৫ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে ‘গুরুতর দুর্নীতির’ সন্দেহ করছে বিশেষ পুলিশ ইউনিট। জাগল্যান্ড আগে নোবেল কমিটির প্রধান এবং কাউন্সিল অব ইউরোপের মহাসচিব ছিলেন। তদন্তের স্বার্থে তাঁর কূটনৈতিক দায়মুক্তি বাতিলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ওই পদে থাকাকালীন উপহার, ভ্রমণ সুবিধা ও ঋণ নিয়েছেন। জাগল্যান্ডের আইনজীবী তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংকে তলব
জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাংকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে তিনি প্যারিসের ‘আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট’-এর সভাপতি। প্রকাশিত নথিতে ল্যাংয়ের নাম ৬০০ বারের বেশি এসেছে। এপস্টেইনের সঙ্গে ল্যাং নিয়মিত যোগাযোগ রাখতেন।

RELATED ARTICLES

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

প্রথম ট্রিলিয়নার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে ইলন মাস্ক

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (১ ট্রিলিয়ন ডলারের মালিক) হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেনপ্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক । ওয়াল স্ট্রিটে শুক্রবার (১২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের উপহারে শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই আরও দুই গোল করলেন ফোলারিন বালোগুন। শেষ দিকে ব্যবধান আরও বাড়ালেন জিও রেইনা। প্যারাগুয়েকে...

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা, জেনেভায় যাচ্ছেন জেডি ভ্যান্স

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট...

ইউক্রেনের হামলায় চাপে রাশিয়ার অর্থনীতি, স্বীকার করলেন পুতিন

অনলাইন ডেস্ক : গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার করেছে ইউক্রেন। দেশটির এ হামলায় অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে...

বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার...

Recent Comments