Monday, May 25, 2026
Monday, May 25, 2026
Home বাংলাদেশ নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক : আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভায় প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সরকার নাগরিক সেবাকে ক্রমশ অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব সেবা সুরক্ষিত ও নির্বিঘ্ন রাখতে সাইবার নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি।

নাগরিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে সাইবার সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সাইবার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট জনবলকে আরও দক্ষ করে তুলতে হবে।

প্রতিষ্ঠান ও জনবলকে একটি রেটিং পদ্ধতির আওতায় আনার কথাও বলেন প্রধান উপদেষ্টা। এতে সাইবার সুরক্ষাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকৃত মূল্যায়ন সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

ফিনান্সিয়াল সেক্টরে সাইবার অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কোনও অপরাধী যেন পার পেয়ে না যায়, সে জন্য জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আরও কিছু প্রতিষ্ঠান এই তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনসহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেয়া হয়েছে এবং আরও কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি সেক্টরাল সার্ট গঠনের উদ্যোগের প্রশংসা করেন।

সভায় জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য সচিব ও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে এজেন্সির কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ‘Cyber Incident Reporting and Response System’-এর বিস্তারিত তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

উল্লেখ্য, গত ২১ মে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ প্রণয়নের পর সংশোধিত অধ্যাদেশের আওতায় বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ২৬ আগস্ট ২৫ সদস্যের জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠন করা হয়। এই কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

RELATED ARTICLES

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন...

দ্রুত বিচারের আশ্বাস সরকারের

অনলাইন ডেস্ক : রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ, আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়েছে। ঘটনার তিন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার...

৫০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত

অনলাইন ডেস্ক : ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি এখনও চূড়ান্ত নয়। তবে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তৎপর দুই পক্ষই। সেই আবহে ভারত...

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে ‌‌‘বৈরী ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালানোর অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড...

ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

অনলাইন ডেস্ক : গাজার ত্রাণবাহী নৌবহরে অংশ নেওয়া ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের ওপর দুর্ব্যবহার এবং তাদের হেনস্থা করার জেরে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী...

Recent Comments