Wednesday, April 22, 2026
Wednesday, April 22, 2026
Home ইন্টারন্যাশনাল নিজ দেশে ফিরে এসেছেন আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

নিজ দেশে ফিরে এসেছেন আটক অভিযাত্রীদের প্রথম ভাগ, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

অনলাইন ডেস্ক : স্পেনে ফিরে এসে ভয়াবহ এবং তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক অভিযাত্রীদের একাংশ। রোববার (৬ অক্টোবর) রাতে স্পেনে ফিরে এসে ইসরায়েলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন স্প্যানিশ অভিযাত্রীরা।

স্প্যানিশ আইনজীবী রাফায়েল বোরেগো মাদ্রিদের বিমানবন্দরে সাংবাদিকদের বলেন,‘আমাদের মারধর করা হয়েছে, মাটিতে টেনে হিঁচড়ে নেয়া হয়েছে, চোখ বেঁধে হাত-পা বেঁধে খাঁচায় আটকে রাখা হয়েছে এবং গালাগাল করা হয়েছে।’ ফ্লোটিলায় থাকা বার্সেলোনার সাবেক মেয়র আডা কলাউ বলেন, ‘হ্যাঁ, আমাদের নির্যাতন করা হয়েছে। কিন্তু ফিলিস্তিনি জনগণ প্রতিদিন যে যন্ত্রণা সহ্য করে তার তুলনায় কিছুই নয়।’ খবর সিএনএনের।

এদিকে, সাংবাদিক কার্লোস দে বাররন ও নেস্টর প্রিয়েতো জানিয়েছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ জোর করে তাদের নামে এমন একটি নথিতে সই করেছে যাতে লেখা ছিল তারা অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করেছিলেন।

প্রিয়েতো বলেন,’তারা আমাদের সামনে হিব্রু ভাষায় লেখা কাগজ রাখে, কিন্তু অনুবাদকের সহায়তা নিতে দেয়নি। এমনকি কনসুলার সহায়তাও পাইনি, কারণ তারা স্প্যানিশ কনসুলকে আশদোদ বন্দরে প্রবেশের অনুমতি দেয়নি।’

ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে বৈশ্বিক প্রচেষ্টা সুমুদ ফ্লোটিলার ৪২টি ছোট-বড় নৌযান আটক করে। প্রতীকী পরিমাণ মানবিক ত্রাণবাহী এই নৌবহরটি গাজায় ইসরায়েলের দীর্ঘদিনের নৌ অবরোধ ভাঙার সর্বশেষ প্রচেষ্টা ছিল।

এর আগে চলতি বছরের জুন ও জুলাই মাসে একই ধরনের ফ্লোটিলা আটক করা হয়েছিল, যখন অবরুদ্ধ গাজায় তীব্র ক্ষুধা সংকট নিয়ে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছিল। অন্যদিকে দখলদার ইসরায়েলি বাহিনী বরাবরই সুমুদ ফ্লোটিলা ও অন্যান্য মিশনকে ‘হামাসপন্থি নাটক’ বলে অভিহিত করে।

RELATED ARTICLES

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

ইরান যুদ্ধ নিয়ে রাশিয়ার চরম সিদ্ধান্ত, আটক করলো ৪০ ইসরাইলিকে

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। টানা ৪০দিন হামলার পর চলছে যুদ্ধবিরতি। এরই মধ্যে চরম এক সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্যতম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধবিরতি নিয়ে টানাপোড়েন: পাল্টাপাল্টি হুমকি ওয়াশিংটন-তেহরানের

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কোনও চুক্তি ছাড়া...

বন্ধুদের সঙ্গে আরাধ্যা, এয়ারপোর্টে ফটোগ্রাফার মা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : স্কুলের আন্তর্জাতিক ভ্রমণ শেষে মুম্বই বিমানবন্দরে ফিরছিল আরাধ্যা বচ্চন। তাকে নিতে সেখানে উপস্থিত ছিলেন মা ঐশ্বরিয়া রাই বচ্চ। বিমানবন্দরের বাইরে অপেক্ষা...

ইরাককে নিরাপত্তা সহযোগিতা ও ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরাকের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করে নিরাপত্তা সহযোগিতা স্থগিত এবং ডলার প্রবাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সমর্থিত মিলিশিয়াদের ক্রমবর্ধমান প্রভাব...

বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ (আটাত্তর দশমিক শূন্য ছয় সাত) বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বলে...

Recent Comments