Home ইন্টারন্যাশনাল নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিপাত ও বন্যা, নিহত ২

নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিপাত ও বন্যা, নিহত ২

অনলাইন ডেস্ক : ভারী বৃষ্টিপাতে বৃহস্পতিবার নিউইয়র্ক শহরে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, বৈরি আবহাওয়ার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং আবহাওয়া কর্তৃপক্ষ কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বন্যা ও ক্ষয়ক্ষতির খবর দিয়েছে। অন্যদিকে, শহরের জেএফকে, লাগার্ডিয়া এবং নিউয়ার্ক বিমানবন্দরগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, বিমান উড্ডয়ন সূচিতে ব্যাঘাত ঘটেছে।

মেয়র অ্যাডামস ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন, কয়েক ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টির পূর্বাভাস ছিল, তার বেশিরভাগই বিকেলে মাত্র ১০ মিনিটের মধ্যে হয়েছে।

আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে ১.৮৫ ইঞ্চি (৪.৭ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা রেকর্ড। এ ছাড়া, লাগার্ডিয়া বিমানবন্দরে ২.০৯ ইঞ্চি (৫.৩১ সেন্টিমিটার) এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৯৯ ইঞ্চি (৫.০৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা কর্তৃপক্ষ ব্রঙ্কস, ব্রুকলিন এবং কুইন্সের কিছু অংশে উপকূলীয় বন্যার সতর্কতাও জারি করেছে।

সূত্র : রয়টার্স।

RELATED ARTICLES

ট্রাম্পের শর্ত পূরণ না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। শুক্রবার (২৯ মে) মার্কিন প্রশাসন জানিয়েছে,...

চীনে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : চীনের মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। অতিরিক্ত যাত্রী বহনকারী একটি ছোট...

গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে আনতে ইসলায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন ইসরায়েরের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু। সেই সঙ্গে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফারহান-রণবীরের বিরোধ মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বিনোদন ডেস্ক : বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন থ্রি’ থেকে অভিনেতা রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো এবং এর জের ধরে প্রযোজনা সংস্থার ৪৫ কোটি...

ট্রাম্পের শর্ত পূরণ না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়: হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক : ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। শুক্রবার (২৯ মে) মার্কিন প্রশাসন জানিয়েছে,...

চীনে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : চীনের মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। অতিরিক্ত যাত্রী বহনকারী একটি ছোট...

গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে আনতে ইসলায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন ইসরায়েরের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু। সেই সঙ্গে...

Recent Comments

Exit mobile version