Wednesday, May 20, 2026
Wednesday, May 20, 2026
Home ইন্টারন্যাশনাল নাইজেরিয়ায় মার্কেটে সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ৩০

নাইজেরিয়ায় মার্কেটে সন্ত্রাসী হামলা, নিহত অন্তত ৩০

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি ব্যস্ত বাজারে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে নাইজার প্রদেশের ডেমো গ্রামের কাসুয়ান দাকি মার্কেটে এই হামলার ঘটনা ঘটে। নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন জানান, মোটরসাইকেলে করে একদল সশস্ত্র হামলাকারী বাজার এলাকায় ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩০ জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন।

হামলাকারীরা শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি। তারা বাজারের একাধিক দোকানে লুটপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের কাছে এই সন্ত্রাসীরা ‘ডাকাত’ নামে পরিচিত বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র। তিনি রয়টার্সকে আরও বলেন, হামলার সময় কয়েকজন মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে।

হামলায় আহত দাউদা সাকুল্লে নামে এক ব্যক্তি রয়টার্সকে বলেন, সন্ত্রাসীরা নারী ও শিশুদেরও রেহাই দেয়নি। তিনি অভিযোগ করেন, হামলার সময় মার্কেটে কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না। হামলার পর স্থানীয়রা এখনও বাজার এলাকায় লাশ খুঁজে চলেছেন।

এদিকে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। এক বিবৃতিতে তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অপহৃতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি।

বিবৃতিতে প্রেসিডেন্ট আরও বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে, বিশেষ করে বন ও জঙ্গলঘেঁষা অঞ্চলে, কঠোর নিরাপত্তা অভিযান জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করা যায়।

উল্লেখ্য, এই ঘটনার প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকের মুখে প্রায় ৩০০ শিক্ষার্থীকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। সেই ঘটনায় অপহৃত শিক্ষার্থীদের সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

তথ্যসূত্র : রয়টার্স

RELATED ARTICLES

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

অনলাইন ডেস্ক : ভারতের কাছে ৪২ কোটি ৮২ লাখ ডলারের সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

২২ বছর পর প্রিমিয়ার লিগের সিংহাসনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। শিরোপা দৌড়ে শেষ পর্যন্ত নাটকীয় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি।...

প্রত্যর্পণের সময় চলে এসেছে: ‘অনুপ্রবেশকারীদের’ উদ্দেশ্যে শুভেন্দু

অনলাইন ডেস্ক : সীমান্ত সুরক্ষিত করতে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আমাদের কাছে সবার আগে রাষ্ট্র। দেশকে সুরক্ষিত...

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিশ্বকাপের স্টেডিয়াম কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে বড় ধরনের অচলাবস্থার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভেন্যু। স্টেডিয়ামে দেশটির কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা ‘আইস’...

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে বড় ধরনের স্বস্তি পেয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত...

Recent Comments