Wednesday, April 29, 2026
Wednesday, April 29, 2026
Home ইন্টারন্যাশনাল নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

গত শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এসব কথা বলেন।

বিএনপি ও দলনেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মার্কো রুবিও লিখেছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলটির প্রধান তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন। ওই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র উন্মুখ।

এই বার্তার মাধ্যমে রুবিও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এই অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচন ও গণভোটের জন্য অভিনন্দন জাতিসংঘের : এদিকে নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। গতকাল জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানায় সংস্থাটি। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

জাতিসংঘ উল্লেখ করে, দেশ যখন রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম অনুসরণ করছে, তখন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। এর আগে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, জাতিসংঘ মহাসচিব সব রাজনৈতিক অংশীজনকে আহ্বান জানিয়েছেন, এই গতি ধরে রেখে জাতীয় সংহতি জোরদার করতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন সমুন্নত রাখতে।

RELATED ARTICLES

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যম তাদের...

ডলারের বাজারে ইয়েনের বড় প্রভাব

অনলাইন ডেস্ক : দুই মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। একদিকে উচ্চ জ্বালানি সংকট, অন্যদিকে মুদ্রাবাজারে...

ইরানকে ‘সহায়তাকারী’ ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক : মার্কিন সরকার তেহরানের ওপর চাপ আরও বাড়িয়েছে। দেশটি মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরানের ‘শ্যাডো ব্যাংকিং’ খাতে জড়িত থাকার অভিযোগে ৩৫ ব্যক্তি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোনো নারীই ট্রফি হতে চায় না : প্রীতি

বিনোদন ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই গ্যালারিতে পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতার প্রাণবন্ত উপস্থিতি। দলের জয়ে যেমন তিনি উচ্ছ্বসিত হন, তেমনি...

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভারতের বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যম তাদের...

ডলারের বাজারে ইয়েনের বড় প্রভাব

অনলাইন ডেস্ক : দুই মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। একদিকে উচ্চ জ্বালানি সংকট, অন্যদিকে মুদ্রাবাজারে...

৭ কোটি টাকার আংটিতে হ্যারি-ক্রাভিটজের বাগ্‌দান

বিনোদন ডেস্ক : সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বাগ্‌দান সেরেছেন ব্রিটিশ গায়ক-অভিনেতা হ্যারি স্টাইলস ও মার্কিন অভিনেত্রী জো ক্রাভিটজ। তবে এ বিষয়ে দুই তারকার কেউই...

Recent Comments