Wednesday, June 24, 2026
Wednesday, June 24, 2026
Home ইন্টারন্যাশনাল দ্বৈত আঘাতে কাঁপছে গাজা

দ্বৈত আঘাতে কাঁপছে গাজা

অনলাইন ডেস্ক : ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলায় গাজায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ভারি বৃষ্টির কারণে অস্থায়ী ও নড়বড়ে তাঁবুগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আশ্রয়হীন হয়ে চরম দুর্দশায় পড়েছেন কয়েক হাজার মানুষ।

রোববার আল জাজিরাকে নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খানইউনিসের পূর্ব দিকে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। একই দিনে গাজা সিটির জেতাউন এলাকা এবং রাফাহর নিকটবর্তী অঞ্চলেও ইসরায়েল হামলা চালিয়েছে।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, ইসরায়েলি বাহিনী এখনো ‘ইয়েলো লাইন’-এর ভেতরের এলাকাগুলোতে লক্ষ্যবস্তুতে হামলা করছে-যে সীমারেখা যুদ্ধবিরতির অংশ হিসেবে সেনা প্রত্যাহারের অঞ্চলকে নির্দেশ করে।

আল-খলিলির ভাষায়, ইয়েলো লাইনের কাছাকাছি বসবাসকারী পরিবারগুলোর জন্য পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বসতবাড়ি ধ্বংস করছে এবং আতঙ্ক ছড়াচ্ছে।

এদিকে ভারি বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অস্থায়ী আশ্রয়স্থলগুলো।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডাবলিউএ) জানিয়েছে, গত দুই বছরের নির্বিচার ইসরায়েলি বোমাবর্ষণে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে-এমন প্রায় ১৩ হাজার পরিবার এখন অপ্রতুল ও অস্থায়ী আশ্রয়ে ঠাণ্ডা এবং বন্যার ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজার ৮০ শতাংশের বেশি ভবন ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবুও ইসরায়েল যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এলাকায় প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিয়ে আসছে।

RELATED ARTICLES

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না: মার্কো রুবিও

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো ধরনের টোল আদায়ের সুযোগ দেওয়া হবে না...

ট্রাম্পকে বার্তা দিয়ে ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে ভোট

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের...

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেস্ক : কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত...

সিন্ধুর পানি নিয়ে পাকিস্তানের যুদ্ধের হুমকি, যা বলল ভারত

অনলাইন ডেস্ক : সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, যদি পাকিস্তান দেখে ভারত সিন্ধুর পানি...

Recent Comments