Wednesday, April 15, 2026
Wednesday, April 15, 2026
Home বিনোদন দীপিকাকে সরিয়ে প্রভাসের পাশে তৃপ্তি

দীপিকাকে সরিয়ে প্রভাসের পাশে তৃপ্তি

বিনোদন ডেস্ক : দীর্ঘ জল্পনা আর নাটকীয়তার অবসান। অবশেষে জানা গেল কে হচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাসের নতুন নায়িকা। শুরুতে বলিউড কুইন দীপিকা পাড়ুকোনের নাম জোরেশোরে শোনা গেলেও শেষ মুহূর্তে বাজিমাত করলেন ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। দীপিকাকে সরিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে চূড়ান্ত হয়েছেন তৃপ্তিই।

রোববার (২৪ নভেম্বর) এক জমকালো মহরত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘স্পিরিট’ সিনেমার শুটিং। আর সেখানেই নায়িকা হিসেবে তৃপ্তির নাম প্রকাশ্যে আসে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন। বিশেষ করে দিনে আট ঘণ্টা কাজ করার দাবি ছিল তার। তবে সিনেমার বিশাল ক্যানভাস ও পরিচালকের চাহিদার সঙ্গে সেই শর্ত না মেলায় প্রযোজনা সংস্থা দীপিকাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আর ঠিক সেই সুযোগেই প্রভাসের নায়িকা হিসেবে এন্ট্রি নিলেন তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমার ব্লকবাস্টার সাফল্যের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে এটি তৃপ্তির দ্বিতীয় কাজ। মহরত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে এই অভিনেত্রীকে।

এদিকে, হায়দরাবাদে অনুষ্ঠিত এই ছবির মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলুগু মেগাস্টার চিরঞ্জীবী। তিনি ক্ল্যাপস্টিক দিয়ে শুটিংয়ের শুভ সূচনা করেন এবং পুরো টিমকে আশীর্বাদ জানান। বলিউড ও দক্ষিণী সিনেমার প্রখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক যোগাযোগ মাধ্যমে মহরতের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।

‘স্পিরিট’ সিনেমায় প্রভাসকে দেখা যাবে একজন রাগী ও আপসহীন পুলিশ অফিসারের চরিত্রে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিগনেচার স্টাইল অর্থাৎ ‘ডার্ক’ ও ‘ইনটেন্স’ ঘরানার আবহে তৈরি হচ্ছে ছবিটি। প্রভাস ও তৃপ্তি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়, প্রকাশ রাজ এবং বর্ষীয়ান অভিনেত্রী কাঞ্চনা। টি-সিরিজের ব্যানারে ভূষণ কুমার প্রযোজিত এই সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোঁসলের বিদায়

বিনোদন ডেস্ক : কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাচ্ছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) মুম্বাইয়ের লোয়ার পারেলে তার নিজ বাসভবন ‘কাসা গ্র্যান্ডে’তে...

নারীদের প্রতি বিদ্বেষ নিয়ে হানিয়া আমিরের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক : পাকিস্তানের আলোচিত-সমালোচিত অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বক্তব্যে নারীদের প্রতি বিদ্যমান বিদ্বেষ নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে...

লেবাননে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ মিয়া খলিফার

বিনোদন ডেস্ক : লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের সাম্প্রতিক তীব্রতা বৃদ্ধি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন লেবানিজ-আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিয়া খলিফা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে নিহত ১১

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১১ জন কর্মচারী। এই ঘটনায়...

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এরমধ্যে রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি...

পোপকে নিয়ে এবার ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন মেলোনি

অনলাইন ডেস্ক : ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে পোপ লিও চতুর্দশ কিছুই বোঝেন না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া...

নতুন আইন, সহজ হলো কানাডার নাগরিকত্ব পাওয়ার নিয়ম

অনলাইন ডেস্ক : নতুন আইনি পরিবর্তনের ফলে কানাডার নাগরিকত্ব পাওয়া আগের যেকোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। এর ফলে বংশধরদের জন্য নাগরিকত্ব পাওয়া সব থেকে...

Recent Comments